শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শার্শায় পড়ে থাকা ককটেল বিস্ফোরণে দিন মজুর আহত

    বেনাপোল প্রতিনিধি

    ৩ নভেম্বর, ২০২২ ০৮:৩৫ পূর্বাহ্ন

    শার্শায় পড়ে থাকা ককটেল বিস্ফোরণে দিন মজুর আহত

    যশোরের শার্শায় একটি বাগান পরিষ্কার করতে গিয়ে পরিত্যক্ত ককটেল বিস্ফোরণে দাউদ হোসেন (৪৫) নামে এক ব্যক্তির শরীর ঝলসে গেছে। তাকে উদ্ধার করে বিকেলে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    বুধবার বেলা দুই টার দিকে উপজেলার শ্যামলাগাছি গ্রামে এই ঘটনা ঘটে। আহত দাউদ হোসেন উপজেলার আমড়াখালি গ্রামের মুস্তাক আহমেদের ছেলে।

    প্রত্যাক্ষদর্শী পুলিশ জামায়, দাউদ পেশায়  একজন দিনমজুর। ঘটনার সকালে সে শ্যামলাগাছি গ্রামে একটি বাগান পরিস্কার কাজ করছিল। দুপরের দিকে ফেলে রাখা রাখা একটি ককটেল বিস্ফোরন ঘটলে সে মারাত্নক আহত হয়। পরে স্হানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।পরে উন্নত চিকিৎসার জন্য তাকে বিকেলের দিকে যশোর ২৫০ শয্যা জেনারেল  হাসপাতালে ভর্তি করা হয়।

    জরুরি বিভাগের চিকিৎসক আব্দুর রশিদ জানান, আহত ব্যক্তির কানে ও পিঠ ককটেলে ঝলসে গেছে। ব্যবস্থাপত্র দিয়ে তাকে ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।  

    এ ব্যাপারে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনা শোনার সাথে সাথে সেখানে পুলিশ পাঠানো হয়েছিল। আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ওখানে কি ভাবে ককটেল এলো তা খতিয়ে দেখা হচ্ছে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ৩ নভেম্বর, ২০২২ ০৮:৩৫ পূর্বাহ্ন