শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • সার সংকটকারীদের বিরুদ্ধ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে

    বেনাপোল প্রতিনিধি

    ২ নভেম্বর, ২০২২ ১২:২৯ অপরাহ্ন

    সার সংকটকারীদের বিরুদ্ধ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে

    সিন্টিকেট তৈরি করে সার সংকট সৃষ্টি, মূল্য বৃদ্ধি ও মজুদকারীদের বিরুদ্ধ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। মঙ্গলবার সকালে শার্শা উপজেলা হলরুমে সরকারি কর্মকর্তা, জন প্রতিনিধিদের সাথে মত বিনিময়কালে যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান প্রধান অতিতির বক্তব্যে এ কথা বলেন।
    মত বিনিময়ের পূর্বে তিনি গ্রাম পুলিশদের মাঝে বাই সাইকেল, পোশাক ও প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন।

    তিনি বলেন, চাষিদের সার নিয়ে কৃত্রিম সংকট সৃষ্টি করে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের সামিল। ডিলার এবং খুচরা ব্যবসায়ীদের বিরুদ্ধে সতর্ক থাকার আহবান জানান তিনি।

    এ সময় যশোর আঞ্চলিক কৃষি কর্মকর্তা মঞ্জুরুল আলম বলেন, সরকারী নির্দ্দেশনা  অনুযায়ী কোন জমি পতিত থাকবে না এবং সরকারী অফিস আদালত চত্বরে সময় উপযোগি চাষ করার আহবান জানান।

    জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে কৃষি কর্মকর্তা বলেন, সরকারের দেওয়া সকল প্রণোদনা যাতে সঠিক ভাবে বাস্তবায়ন হয়  এবং যার পাওয়ার কথা সেই চাষী যাতে পায় সে বিষয়ে স্থানীয় কৃষি দপ্তর ও চেয়ারম্যান মেম্বারদের সহযোগিতায় সরকারের সকল কর্মসূচি বাস্তবায়ন করতে হবে। এছাড়া ১৪০ দিনের জীবন কালের স্বর্ণা ধান চাষ পরিবর্তন করে ব্রি ও বিনা জাতের স্বল্প জীবন কালের ধান চাষের পরামর্শ দিয়ে বলেন, যাতে ওই জমিতে রোপা আমন ধান কাটার পররবর্তী সময়ে পতিত না থাকে সেখানে তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি করার পরামর্শ দেন এ কর্মকর্তা।

    পুটখালী ইউপি চেয়ারম্যান আব্দুল গফ্ফার সরদার বলেন তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি কী ভাবে হবে। কারণ যারা স্বল্প জীবন কালীন সরিষা বপন করবে তাদের জমিতে বপন শেষ হয়েছে। অথচ সরকারি সহযোগিতায় তেল ফসলের কোন প্রণেদনা আজোও আসেনি। যখন আসবে চাষিদের আর প্রযোজন থাকবে না।

    শার্শা উপজেলা নির্বাহী অফিসার নারায়ন চন্দ্র পালের সঞ্চালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন শার্শা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবুল হাসান, শার্শা ইউপি চেয়ারম্যান কবির উদ্দীন আহম্মদ তোতা, নিজামপুর ইউপি চেয়ারম্যান সেলিম রেজা বিপুল, বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান প্রমূখ।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর