শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পিরোজপুরে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদকের শাকসবজি বিতরণ

    পিরোজপুর প্রতিনিধি

    ১ নভেম্বর, ২০২২ ১১:৩৮ অপরাহ্ন

    পিরোজপুরে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদকের শাকসবজি বিতরণ

    প্রধানমন্ত্রীর নির্দেশে পরিত্যাক্ত জমিতে উৎপাদিত শাকসবজি অসহায় দু:স্থ ও গরীব মানুষের মাঝে বিতরণ করেছে পিরোজপুর জেলা ছাত্রলীগ। ১লা নভেম্বর মঙ্গলবার সকাল সাড়ে ৯ টায় শহরের সিও অফিস মোড় বঙ্গবন্ধু চত্ত্বরে পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অনিরুজ্জামান অনিকের উদ্যোগে তার উৎপাদিত সবজি বিতরন করা হয়।

    এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এডভোকেট এম এ হাকিম হাওলাদার, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ও জেলা যুবলীগের সভাপতি আক্তারুজ্জামান ফুলু, জেলা যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক জিয়াউল আহসান।

    এ সময় শতাধীক দুস্থ অসহায় মানুষের মাঝে এক একর জমিতে উৎপাদিত শাকসবজি বিতরন করে সাবেক জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অনিক।

    জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অনিরুজ্জামান অনিক জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমাদের পক্ষ থেকে জমিতে শাক ও সবজি উৎপাদন করে অসহায় সাধারণ মানুষদের মাঝে বিতরণ করেছি। ভবিষ্যতেও এ জাতীয় কার্যক্রম অব্যাহত থাকবে আমাদের।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর