শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ১৭ ডিসেম্বর ঢাকায় হেফাজতের সম্মেলন

    নিজস্ব প্রতিবেদক

    ১ নভেম্বর, ২০২২ ০১:০০ অপরাহ্ন

    ১৭ ডিসেম্বর ঢাকায় হেফাজতের সম্মেলন

    আগামী ১৭ ডিসেম্বর রাজধানী ঢাকায় জাতীয় উলামা মাশায়েখ সম্মেলনের ঘোষণা দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সোমবার (৩১ অক্টোবর) সকালে দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসায় সংগঠনের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে এক সাধারণ সভায় এ সিদ্ধান্ত হয়।

    বৈঠকে কারাবন্দী নেতাকর্মীদের মুক্তি এবং ২০১৩ সাল থেকে এ পর্যন্ত দায়ের সব মামলা প্রত্যাহার করতে প্রধানমন্ত্রীর কাছে আমিরে হেফাজতের পক্ষ থেকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত হয়।

    এছাড়া বৈঠকে কেন্দ্রীয় কমিটি ও ঢাকা মহানগর কমিটি সম্প্রসারণ এবং পুনর্বিন্যাস করা হয় এবং চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

    মাওলানা তাজুল ইসলামকে আহ্বায়ক এবং মাওলানা লোকমান হাকিমকে সদস্য সচিব করে ১৭ সদস্য বিশিষ্ট চট্টগ্রাম মহানগর আহবায়ক কমিটির ঘোষণা দেওয়া হয়।




    সাতদিনের সেরা খবর

    রাজনীতি - এর আরো খবর