ভোলার বিভিন্ন এলাকায় ঘূর্ণিঝড় সিত্রাংয়ে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এমপি। শুক্রবার তিনি এসব ত্রাণ বিতরণ করেন। এসময় ভোলা-৪ আসনের (চরফ্যাশন-লালমোহন) এমপি আবদুল্যাহ আল ইসলাম জ্যাকব তার সঙ্গে ছিলেন।
এসময় প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান বলেন, ঘূর্ণিঝড় সিত্রাং এর প্রভাবে ক্ষতিগ্রস্ত ‘দ্বীপকন্যা’ নামে পরিচিত চর কুকরি-মুকরি। ভোলা জেলা সদর থেকে প্রায় ১৫০ কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরের কোল ঘেঁষে জেগে ওঠা এই চরটিতে মারাত্মক ক্ষতির সাক্ষর রেখে গেছে 'সিত্রাং'।
চরফ্যাশন উপজেলার এই দ্বীপে ক্ষতিগ্রস্ত মানুষদের হাতে তুলে দিচ্ছি, মানবতার জননী, মাননীয় প্রধানমন্ত্রী,জননেত্রী শেখ হাসিনার পাঠানো উপহার।
শুক্রবার ভোলার মনপুরা উপজেলায় ত্রাণ বিতরণ অনুষ্ঠানে আশ্রয়কেন্দ্র প্রয়োজনের তুলনায় কম উল্লেখ করে আরও নির্মাণের প্রকল্প নেওয়ার কথা জানান প্রতিমন্ত্রী।
তিনি বলেন,“আমরা প্রতিটি দুর্যোগের পর দেখতে পাই আশ্রয়কেন্দ্র প্রয়োজনের তুলনায় কম; যার ফলে অনেক স্থাপনাকে আশ্রয়কেন্দ্রের আওতায় আনতে হয়।”
তিনি জানান, দেশে বর্তমানে ৪২৩টি আশ্রয়কেন্দ্রে ও সাড়ে ৫শ মুজবি কিল্লা নির্মাণ কাজ চলমান আছে। ২২০টি সাইক্লোন শেল্টার নির্মাণ কাজ ইতোমধ্যে সমাপ্ত হয়েছে। আরও এক হাজার সাইক্লোন শেল্টার করার জন্য সরকার প্রকল্প গ্রহণ করেছে।
ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, মনপুরা-চরফ্যাশনে ঘরবাড়ি হারানো পরিবারগুলোর পুনর্বাসনের জন্য টিন ও গৃহ নির্মাণের ব্যবস্থা করা হবে।
এর আগে বেলা সাড়ে ১১টার দিকে তিনি হেলিকপ্টারযোগে মনপুরা আসনে। পরে ঘূর্ণিঝড় সিত্রাংয়ে ক্ষতিগ্রস্ত ভোলার মনপুরা উপজেলা হাজিরহাট ইউনিয়নের চর জ্ঞান বেঁড়িবাঁধ সরেজমিনে পরিদর্শন ও ক্ষতিগ্রস্তদের খোঁজ খবর নেন।

মনপুরা হেলিপ্যাডে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিষ কুমারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভোলা-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব।
পরে উপজলো পরষিদ চত্বরে এক হাজার ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান ও সংসদ সদস্য জ্যাকব।
ত্রান বিতরণের সময় বিশেষ অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালের সচিব মো. কামরুল হাসান। পরে প্রতিমন্ত্রী হেলিকপ্টারযোগে সাগর মোহনার চর কুকরিমুকরির ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান।