মোটর সাইকেলে লুকিয়ে নিয়ে যাচ্ছিল এক কেজি স্বর্ণের বার

বেনাপোল প্রতিনিধি

৩০ অক্টোবর, ২০২২ ০৭:৪৩ পূর্বাহ্ন

মোটর সাইকেলে লুকিয়ে নিয়ে যাচ্ছিল এক কেজি স্বর্ণের বার

যশোরের শার্শার গাজীপাড়া সীমান্ত থেকে এক কেজি ৫১ গ্রাম ওজনের ৯ টি স্বর্ণের বারসহ কওছার আলী (৫৫) নামে এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

শনিবার (২৯ অক্টোবর) রাত ৮ টায় তাকে গোগার গাজীপাড়া সীমান্ত থেকে আটক করা হয়। আটক কওছার আলী শার্শা উপজেলার দাউদখালি গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে।

খুলনা ২১ বর্ডার গার্ড ব্যাটলিয়নের উপ অধিনায়ক মেজর ফরিদ আহমেদ জানান, শার্শার গাজীপাড়া সীমান্ত দিয়ে স্বর্ণের একটি চালান পাচার হয়ে ভারতে যাবে এমন তথ্যের ভিত্তিতে তার নেতৃত্বে ওই এলাকায় অভিযান চালিয়ে একটি মোটর সাইকেলসহ স্বর্ণ পাচারকারী কওছার আলীকে আটক করে। পরে তার মোটরসাইকেলে কৌশলে লুকিয়ে রাখা ৯ টি স্বর্ণেরবার জব্দ করা হয়। যার ওজন এক কেজি ৫১ গ্রাম। বাজার মূল্য ৭২ লাখ ২০ হাজার টাকা। আটক আসামি কওছারকে স্বর্ণ পাচার আইনে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।

এ নিয়ে গত তিন মাসে ২৪ কেজি ৩৯২ গ্রাম স্বর্ণ আটক করেছে ২১ বিজিবির সদস্যরা। যার সিজার মূল্য ১৭ কোটি সাড়ে ৮৬ লাখ টাকা।

 




সাতদিনের সেরা খবর

সারাদেশ - এর আরো খবর

যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

৩০ অক্টোবর, ২০২২ ০৭:৪৩ পূর্বাহ্ন

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

৩০ অক্টোবর, ২০২২ ০৭:৪৩ পূর্বাহ্ন