শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পাইকগাছায় ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

    ১৩ ডিসেম্বর, ২০২১ ০৮:৪০ পূর্বাহ্ন

    পাইকগাছায় ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত
    পাইকগাছায় ডিজিটাল বাংলাদেশ দিবসের র‌্যালি

    পাইকগাছায় নানা কর্মসূচির মধ্য দিয়ে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহযোগিতায় উপজেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচির আয়োজন করে। এক বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগমের সভাপতিত্বে “ডিজিটাল বাংলাদেশের অর্জন, উপকৃত সকল জনগণ” প্রতিপাদ্য বিষয়ের উপর আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। 


    অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। স্বাগত বক্তব্য রাখেন, সহকারী প্রোগ্রামার মৃদুল কান্তি দাশ। বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, ইউপি চেয়ারম্যান শেখ জিয়াদুল ইসলাম, প্রধান শিক্ষক অজিত কুমার সরকার, খালেকুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা  জাহাঙ্গীর আলম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবদীন, শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, এসআই সুজিত ঘোষ, প্রাক্তন প্রধান শিক্ষক সুরাইয়া বানু ডলি, সহকারী অধ্যাপক আমান উল্লাহ আমান, আনসার ও ভিডিপি কর্মকর্তা আশালতা খাতুন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা প্রদীপ কুমার পোদ্দার, তথ্য সেবা কর্মকর্তা তন্বী দাশ ও শিক্ষার্থী অনন্যা মন্ডল। অনুষ্ঠানে চিত্রাংকন ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১৩ ডিসেম্বর, ২০২১ ০৮:৪০ পূর্বাহ্ন