শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পিরোজপুরে শিক্ষক নিয়োগে ঘুষ গ্রহণের অভিযোগ

    পিরোজপুর প্রতিনিধি

    ২৯ অক্টোবর, ২০২২ ১১:০৩ অপরাহ্ন

    পিরোজপুরে শিক্ষক নিয়োগে ঘুষ গ্রহণের অভিযোগ

    পিরোজপুর সদর উপজেলার দাউদপুর পল্লীমিলন মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী প্রধানশিক্ষক নিয়োগে ঘুষ গ্রহণের অভিযোগ উঠেছে।

    এ ঘটনায় দুদক সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছে এলাকাবাসী। অভিযোগসূত্রে জানা গেছে, গত এপ্রিল / মে ২০২২ মাসে কয়েকটি পদের জন্য একটি  স্থানীয় ও জাতীয় দৈনিকে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়।  ১৪ জুলাই ২০২২ ইং তারিখে প্রথমে নিয়োগ পরীক্ষা নেওয়ার জন্য তারিখ ঘোষনা করেন উপজেলা শিক্ষা অফিসার । এই নিয়োগের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠায় পরীক্ষার দিন পরীক্ষা বন্ধ করে দেন শিক্ষা অফিসার। অভিযোগ রয়েছে এই নিয়োগে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর হাওলাদার  ওরফে জাহাঙ্গীর মাওলানা এবং স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ইয়াকুব আলী হাওলাদার দু'জন মিলে তাদের পছন্দের ও অযোগ্য প্রার্থীদের কাছ থেকে নিয়োগের বিনিময়ে ১০-১২ লক্ষ টাকা ঘুষ গ্রহন করেছেন । এই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সভাপতি ১৩ জুলাই ২০২২ ইং তারিখে উপজেলা শিক্ষা অফিসারকে গিয়ে বলে আমাদের পছন্দের প্রার্থী আছে । তাদের নিয়োগ পরীক্ষায় ফার্স্ট বানিয়ে নিয়োগ প্রক্রিয়া চূড়ান্ত করতে হবে ।

    এই খবর নিশ্চিত হয়ে ৬/৭ জন সাংবাদিক ১৪ জুলাই ২০২২ ইং তারিখে নিয়োগ পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হয়ে নিয়োগের স্বচ্ছতা সম্পর্কে জানতে চাইলে ঐ দিন অদৃশ্য কারনে আকস্মিকভাবে নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয় ।

     বলা হয় যে , পরবর্তীতে নতুন পরীক্ষার তারিখ জানিয়ে দেওয়া হবে । এরপরে আবার ২২ / ১০ / ২০২২ ইং তারিখে ঐ নিয়োগ পরীক্ষার তারিখ ঘোষনা করা হয় ।

    ঐদিন উক্ত পরীক্ষায় অংশগ্রহন করতে আসা দুইজন প্রার্থীকে মৌখিক ভাবে জানানো হয় যে আজকে পরীক্ষা হবে না আপনারা বাড়ী চলে যান পরবর্তীতে আপনাদের নতুন তারিখ জানিয়ে দেওয়া হবে । এটা ছিল তাদের পছন্দের অযোগ্য প্রার্থীকে নিয়োগের একটা ষড়যন্ত্র। আর যে ৪ ( চার ) জন প্রার্থী পরীক্ষায় অংশগ্রহন করে তার মধ্যে ২ ( দুই ) জন প্রার্থী ছিল “ ডামি প্রার্থী ”। এই “ ডামি প্রার্থী ” ২ ( দুই ) জন তাদের পছন্দের প্রার্থী পাপিয়া পারভীন রিনা'র নিকট আত্মীয়।

    শোনা যায় যে , লিখিত পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে ইন্দুরকানী নিবাসী প্রার্থী জনাব শেৱে আলম। কিন্তু তাকে নিয়োগ না দিয়ে উক্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাহাঙ্গীর মাওলানা এবং সভাপতি ইয়াকুব আলী হাওলাদার তাদের পছন্দের প্রার্থী পাপিয়া পারভীন রিনাকে নিয়োগ দেওয়ার জন্য চূড়ান্ত ভাবে মনোনয়ন করে । আরও জানা যায় যে , পরীক্ষা শুরুর পূর্বেই লিখিত ও মৌখিক পরীক্ষার প্রশ্ন ও উত্তরপত্র তাদের পছন্দের প্রার্থী পাপিয়া পারভীন রিনাকে প্রদান করে উক্ত জাহাঙ্গীর মাওলানা । এই বিষয়ে জাহাঙ্গীর মাওলানাকে সহযোগিতা করে নিয়োগ পরীক্ষা গ্রহনের দায়িত্বে থাকা সংশ্লিষ্ট ব্যক্তিরা ।

    জানা যায় যে , এই পাপিয়া পারভীন রিনাকে ( বর্তমানে সহকারী শিক্ষক হিসাবে সংশ্লিষ্ট বিদ্যালয়ে কর্মরত ) অবৈধ ভাবে নিয়োগের জন্য তার কাছ থেকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও স্কুল কমিটির সভাপতি ৭ ( সাত ) লক্ষ টাকা ঘুষ বাবদ নিয়েছেন । নিয়োগের জন্য চূড়ান্ত উক্ত পাপিয়া পারভীন বিনা একজন অবৈধ , অযোগ্য প্রার্থী। নিয়োগের আবেদন বাছাইতেই তার নাম বাদ যাওয়ার কথা । কারন পাপিয়া পারভীন রিনার জন্ম তারিখ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম । তার এমপিও তে জন্ম তারিখ দেওয়া আছে ২৫ / ০৫ / ১৯৭৮ ইং কিন্তু তার জাতীয় পরিচয়পত্রের জন্ম তারিখ দেওয়া আছে ০১ / ০১ / ১৯৮০ ইং । তার সঠিক জাতীয় পরিচয় পত্র নম্বর -২৮২১২৩৯৭৯১ । তাই পাপিয়া পারভীন রিনা একটি ভুয়া জাতীয় পরিচয়পত্র তৈরী করে এই নিয়োগের জন্য আবেদন করেছেন এবং তার চাকরির বিভিন্ন জায়গায় ব্যবহার করেছেন যেটা সম্পূর্ণ অবৈধ ও বে-আইনী । উক্ত ভুয়া জাতীয় পরিচয়পত্র নম্বর -২৬৯৮৮৮২৪৫৫৬৯৩। তবে তদন্ত করে জানা যায় যে, অক্টোবর/২০২২ মাসের ২৫-২৭ তারিখ স্কুল থেকে ছুটি নিয়ে ঢাকায় গিয়ে পাপিয়া পারভীন তার জাতীয় পরিচয় পত্র সংশোধন করেন। উক্ত পাপিয়া পারভীন রিনা বিভিন্ন স্থানে বিভিন্ন ঠিকানাও ব্যবহার করেছেন এটাও অবৈধ ও বে - আইনী । ওনার জাতীয় পরিচয়পত্রের সঠিক তথ্য গোপন করার জন্য উনি একটি অনলাইন বিহীন ও হাতেলেখা ভূয়া জন্ম নিবন্ধন বিভিন্ন জায়গায় ব্যবহার করছেন । স্কুল কমিটির অন্য সদস্যদের উপস্থিতিতে নিয়োগ পরীক্ষা গ্রহনের প্রধান ব্যক্তি মৌখিকভাবে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও স্কুল কমিটির সভাপতিকে অনুরোধ করেন যে , দ্রুত পাপিয়া পারভীন রিনা এর জাতীয় পরিচয়পত্র সংশোধন করে চুড়ান্ত নিয়োগপত্র প্রদান করবেন অন্যথায় এই অবৈধ কাজের জন্য আমরা এবং আপনারা আইনগত ভাবে ফেঁসে যাবো ।

    এ সকল অভিযোগ অস্বীকার করে  প্রধান শিক্ষক জাহাঙ্গীর মাওলানা বলেন, সকল নিয়ম মেনে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২৯ অক্টোবর, ২০২২ ১১:০৩ অপরাহ্ন