নওগাঁ পত্নীতলায় দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ এর সহযোগিতায় ইয়ূথ এন্ডিং হাঙ্গারের উদ্যোগে বেকার মুক্ত দেশ গড়ার লক্ষে এলাকার তরুণ তরুণীদের নিয়ে ১৭ দিন ব্যাপি দক্ষতা বৃদ্ধি মূলক ইলেকট্রিক্যাল এলইডি বাল্ব তৈরীর প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১২ ডিসেম্বর) নওগাঁর পত্নীতলা উপজেলার পাটিচরা ইউনিয়নের বাগুড়িয়া গ্রামে ১৭ দিনব্যাপী ইলেকট্রিক বাল্ব তৈরী প্রশিক্ষণ শেষ হয় সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে। বর্তমান দেশের বেকারত্ব দূর করার লক্ষ্যে দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশের সহযোগিতায় বাগুড়িয়া গ্রাম উন্নয়ন দল ও ইয়ূথ ইউনিটের আয়োজনে গত ২৩ নভেম্বর ইলেকট্রিক্যাল এলইডি বাল্ব তৈরী প্রশিক্ষণ শুরু হয়। ১৭ দিনে প্রত্যেক অংশগ্রহণকারী বাল্ব তৈরী করতে সক্ষম হয়। বাল্ব তৈরী প্রশিক্ষক হিসাবে দীর্ঘ ১৭ দিন দায়িত্ব পালন করে ইয়ূথ লিডার সৌরভ কুমার মালী।
সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দি হাঙ্গার প্রজেক্ট - বাংলাদেশের রাজশাহী বিভাগীয় আঞ্চলিক সমন্বয়কারী আছির উদ্দিন, ইউনিয়ন সমন্বয়কারী মাসুদ রানা প্রমূখ।