শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ঐক্যবদ্ধ আওয়ামীলীগকে কোন শক্তি পরাজিত করতে পারবেনা: ধর্ম প্রতিমন্ত্রী

    নিজস্ব প্রতিবেদক

    ২৯ অক্টোবর, ২০২২ ০৬:০৯ পূর্বাহ্ন

    ঐক্যবদ্ধ আওয়ামীলীগকে কোন শক্তি  পরাজিত করতে পারবেনা: ধর্ম প্রতিমন্ত্রী

    ধর্ম প্রতিমন্ত্রী ও ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ  ফরিদুল হক খান  বলেছেন, আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকলে কোন শক্তি নেই পরাজিত করতে পারে। সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে সংগঠনকে পরিচালিত করতে হবে। সংগঠনকে শক্তিশালী করতে হবে।

    প্রতিমন্ত্রী শুক্রবার (২৮ অক্টোবর) বিকেলে জামালপুরেরকান্দারচর বাজার মাদরাসা মাঠে ইসলামপুর চর গোয়ালীনি ইউনিয়ন আওয়ামী লীগের  বর্ধিত সভায়  প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

    প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের যা কিছু গৌরবের অর্জন তা আওয়ামী লীগের হাত ধরেই। তাই চলমান উন্নয়ন অব্যহত রাখতে এবং উন্নয়ন বিরোধী
    অপশক্তিকে প্রতিরোধ করতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আগামী নির্বাচনে জননেত্রী শেখ হাসিনাকে আবারো বাংলার মসনদে বসিয়ে উন্নয়ন চলমান রাখতে হবে।

     ইউনিয়ন আওয়ামী লীগের  সভাপতি নুরভক্ত দুদু মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তৃতা করেন ইসলামপুর  উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আঃ সালাম, সহসভাপতি ও জামালপুর জেলা পরিষদের সদস্য  মজিবর রহমান শাহজাহান, সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, ইসলাম পুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আঃ খালেক আকন্দ, সরদার জাকিউল হক, ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আঃ হালিম বক্তব্য রাখেন।

    সভায় উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ গ্রহণ করেন। 




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২৯ অক্টোবর, ২০২২ ০৬:০৯ পূর্বাহ্ন