শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ভারতে পাচারকালে বেনাপোলে ১০টি স্বর্নের বারসহ ২ সহোদর আটক

    বেনাপোল প্রতিনিধি

    ২৮ অক্টোবর, ২০২২ ০৮:১৯ পূর্বাহ্ন

    ভারতে পাচারকালে বেনাপোলে ১০টি স্বর্নের বারসহ ২ সহোদর আটক

    যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ১০টি স্বর্ণের বারসহ মিলন হোসেন (৩২) ও হিরন হোসেন (৩০) নামে দুই  সহোদরকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

    বৃহস্পতিবার সকালে বেনাপোল কাস্টমস হাউজের সামনে থেকে তাদেরকে আটক করা হয়। তাদের প্যান্টের বেল্ট থেকে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা স্বর্ণ উদ্ধার করে বিজিবি। আটক মিলন ও হিরন চুয়াডাঙ্গার মুন্সিপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে।

    যশোরের শার্শা ও বেনাপোল সীমান্তে একের পর এক স্বর্ণের চালান আটক হলেও থেমে নেই সীমান্ত দিয়ে স্বর্ণ চোরাচালান। ধরা পড়ছে পাচারকারীরা। স্বর্ণ ব্যবসায়ী ও গডফাদাররা ধরা ছোয়ার বাইরে থাকায় থামছে না স্বর্ণ পাচার।

    যশোর  ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী জানান, ভারতে একটি স্বর্ণের চালান পাচার হচ্ছে গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল কাস্টমস হাউজের সামনে বাঁশকল এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন মিলন ও হিরনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় এক কেজি ২০০ গ্রাম ওজনের ১০টি স্বর্ণের বার। যার বাজার মুল্য আনুমানিক এক কোটি ৮ লাখ বলে জানায় বিজিবি। এছাড়ায় আটককৃতদের পেটের মধ্যে স্বর্ণ থাকতে পারে সন্দেহে তাদেরকে শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে এক্সরে করা হলেও কোন স্বর্ণের অস্তিত্ব পাওয়া যায়নি। আটক দুই স্বর্ণ পাচারকারীদের মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। স্বর্ণ ব্যাবসায়ীদের অতি দ্রæত আইনের আওতায় আনা হবে বলে জানান বিজিবির এ কর্মকর্তা।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২৮ অক্টোবর, ২০২২ ০৮:১৯ পূর্বাহ্ন