শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ভারতের পেট্রাপোল বন্দরে বাংলাদেশি ট্রাক চালকের মৃত্যু

    বেনাপোল প্রতিনিধি

    ২৮ অক্টোবর, ২০২২ ০৭:৩১ পূর্বাহ্ন

    ভারতের পেট্রাপোল বন্দরে বাংলাদেশি ট্রাক চালকের মৃত্যু

    বেনাপোলের বিপরীতে ভারতের পেট্রাপোল স্থলবন্দরে বাংলাদেশি এক ট্রাক চালকের হৃদযন্ত্রক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু  হয়েছে।  তার নাম ফারুক হোসেন (৩৮)। সে যশোরের বেনাপোল পোর্ট থানার গয়ড়া গ্রামের বাসিন্দা।

    বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় তার মৃত্যু হয়। ট্রাক চালক ফারুকের মৃত্যুর খবর বেনাপোল ট্রাক শ্রমিক সংগঠনের সভাপতি মনিরুজ্জামান ঘেনা নিশ্চিত করে জানান, ঢাকা মেট্রো ট-১৬-৪৭১৮ নম্বরের একটি ট্রাকে করে রার্নাস মোটর লি. ঢাকা এর রপ্তানি পণ্য নিয়ে বৃহস্পতিবার বিকেলের দিকে ভারতের পেট্রাপোল বন্দরে প্রবেশ করে। ট্রাকে থাকা পণ্য খালাস হওয়ার আগেই ট্রাকের মধ্যে তার মৃত্যু হয়। মরদেহ বর্তমানে ভারতের ২৪ পরগণা জেলার বনগাঁ হাসপাতালের হিম ঘরে রাখা হয়েছে বলে তিনি জানান।

    বেনাপোল বন্দরের উপপরিচালক (ট্রাফিক) মনিরুল ইসলাম জানান, বাংলাদেশি ট্রাক চালকের মরদেহ দেশে ফেরত আনার জন্য পেট্রাপোল বন্দর কর্তৃপক্ষের সাথে আলোচনা করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ ভারত থেকে বাংলাদেশ হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন পেট্রাপোল বন্দর কর্তৃপক্ষ।

    বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূইয়া জানান, ভারত থেকে মরদেহ হস্তান্তরের পর আইনি প্রক্রিয়ার মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

     




    সাতদিনের সেরা খবর

    আন্তর্জাতিক - এর আরো খবর

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ২৮ অক্টোবর, ২০২২ ০৭:৩১ পূর্বাহ্ন

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    ২৮ অক্টোবর, ২০২২ ০৭:৩১ পূর্বাহ্ন

    ঢাকা-মস্কো আরো জোরদার সম্পর্ক গড়ে তোলার আশাবাদ

    ঢাকা-মস্কো আরো জোরদার সম্পর্ক গড়ে তোলার আশাবাদ

    ২৮ অক্টোবর, ২০২২ ০৭:৩১ পূর্বাহ্ন