শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পাইকগাছায় কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

    ১৩ ডিসেম্বর, ২০২১ ০৮:২৫ পূর্বাহ্ন

    পাইকগাছায় কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত
    বক্তব্য রাখছেন মহাদেব চন্দ্র সানা

    পাইকগাছায় রোপা আমন বীজ উৎপাদনের উপর কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকালে পৌরসভার গোপালপুর এলাকায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নতমানের ধান, গম ও পাট বীজ উৎপাদন সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ মাঠ দিবসের আয়োজন করে। 

    কাউন্সিলর অহেদ আলী গাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনার অতিরিক্ত উপ-পরিচালক উদ্যান মহাদেব চন্দ্র সানা। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম। উপ-সহকারী কৃষি কর্মকর্তা মিন্টু রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা প্রদীপ কুমার পোদ্দার, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ধ্রæবজ্যোতি সরকার, কাউন্সিলর আলাউদ্দিন গাজী, সাবেক সাধারণ সম্পাদক এস এম আলাউদ্দিন সোহাগ। 

    বক্তব্য রাখেন কৃষক সবুর মোড়ল, শ্যামাপদ মন্ডল, নজরুল গোলদার, হারুন অর রশিদ, হাবিবুর রহমান ও নাসির গোলদার। অনুষ্ঠানে গোপালপুর রোপা আমন বীজ উৎপাদনকারী কৃষকরা অংশগ্রহণ করেন। 

    অনুষ্ঠানে কৃষি কর্মকর্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সরকারের দুরদর্শিতার কারনে দেশে কোন খাদ্য ঘাটতি নেই। আমাদের বিভিন্ন ফসলের উন্নত জাত আছে, প্রযুক্তি আছে, এখন কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করতে পারলে ভবিষ্যতেও কখনো দেশে খাদ্য ঘাটতি হবে না। কর্মকর্তারা বিএডিসি ও কোম্পানির বীজের উপর নির্ভর না করে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কৃষক পর্যায়ে বীজ উৎপাদনের জন্য কৃষকদের প্রতি আহŸান জানান।
     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১৩ ডিসেম্বর, ২০২১ ০৮:২৫ পূর্বাহ্ন