পিরোজপুরে জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ করেছে জেলা যুবদল। আজ ২৭ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১১টায় জেলা যুবদল কার্যালয়ের সামনে যুবদল সভাপতি মিজানুর রহমান শাহিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির র আহবায়ক অধ্যাপক আলমগীর হোসেন ।
জেলা যুবদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সাইদের সঞ্চালনায় এসময় অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ন আহবায়ক রিয়াজ উদ্দিন শেখ রানা জেলা বিএনপির সদস্য সচিব অহিদুজ্জামান লাভলু গাজী, যুবদল যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াদ সরদার সাংগঠনিক সম্পাদক মারুফ পোদ্দার। সাবেক ছাত্রদলনেতা এমদাদুল হক (মাছুদ) প্রমূখ।
এ সময় বক্তারা বলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য আন্দোলনের কোন বিকল্প নাই। মায়ের মুক্তির জন্য ৫ নভেম্বর বরিশালে যুবদল গণজোয়ার সৃষ্টি করবে। ৫ ডিসেম্বর ঢাকায় গণজোয়ার সৃষ্টি করবে সবাইকে সতর্ক অবস্থানে থেকে আন্দোলনের জন্য ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।