শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • কলকাতায় চতুর্থ বাংলাদেশ চলচ্চিত্র উৎসব শুরু শনিবার

    নিজস্ব প্রতিবেদক

    ২৭ অক্টোবর, ২০২২ ০৮:১৭ পূর্বাহ্ন

    কলকাতায়  চতুর্থ বাংলাদেশ চলচ্চিত্র উৎসব শুরু শনিবার

    পশ্চিমবঙ্গের কলকাতায় শনিবার (২৯ অক্টোবর) থেকে শুরু হচ্ছে পাঁচ দিনব্যাপী ৪র্থ বাংলাদেশ চলচ্চিত্র উৎসব। এতে চারটি তথ্যচিত্র এবং আটটি শর্ট ফিল্মসহ ৩৭টি বাংলাদেশী জনপ্রিয় চলচ্চিত্র প্রদর্শিত হবে।

    চারটি তথ্যচিত্র হলো- হাসিনা-এ ডটারস টেল, বধ্য ভূমিতে একদিন, একটি দেশের জন্য গান এবং মধুমতি পারের মানুষটি শেখ মুজিবুর রহমান।
    ডেপুটি হাই কমিশন সূত্র জানিয়েছে, বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সহায়তায় কলকাতার বাংলাদেশ ডেপুটি হাইকমিশন আয়োজিত উৎসবে সম্প্রতি বাংলাদেশে মুক্তি পাওয়া বেশিরভাগ চলচ্চিত্র প্রদর্শন করা হবে।

    ২৯ অক্টোবর বিকেল ৪টায় রবীন্দ্র সদনে উৎসবের উদ্বোধন করবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভারতের তথ্যপ্রযুক্তি, ইলেকট্রনিক্স ও পর্যটন মন্ত্রী বাবুল সুপ্রিয় এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ।

    বাংলাদেশের চলচ্চিত্র শিল্প থেকে প্রখ্যাত চলচ্চিত্র শিল্পী জয়া আহসান, চঞ্চল চৌধুরী এবং মোশাররফ করিমসহ অন্যান্যরা উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন বলে সূত্র জানিয়েছে।

    ডকুমেন্টারি এবং শর্ট ফিল্মগুলি ছাড়াও, সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ও বিপুলভাবে প্রশংসা অর্জনকারী ২৫টি পূর্ণ দৈর্ঘ্য ফিচার ফিল্ম আগামী ২ অক্টোবর পর্যন্ত রবীন্দ্র সদনের নন্দন-১,২,৩ হলগুলিতে প্রদর্শিত হবে।

    ২৫টি ফিচার ফিল্মের মধ্যে রয়েছে- গুণীন, হৃদিতা, বিউটি সার্কাস, হাওয়া, পরান, পায়ের তলায় মাটি নেই, পাপ পূণ্য, কালবেলা, চিরঞ্জীব মুজিব, রেহানা মরিয়াম নূর, নোনা জলের কাব্য, রাত জাগা ফুল, লাল মোরগের ঝুটি, গুড়, গলুই, গন্ডি, বিশ্ব সুন্দরী, রূপসা নদীর বাঁকে, শাটল ট্রেন, মনের মতো মানুষ পাইলাম না, ন-ডরাই, কমলা রকেট, গহীন বালুচর এবং ঊনপঞ্চাস বাতাস।

    আটটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র হলো- ধড়, ময়না, ট্রানজিট, কোথায় পাব তারে, ফেরা, নারী জীবন, কাগজ খেলা ও আড়ং।
    আয়োজকরা বলছেন, বাংলাদেশ চলচ্চিত্র উৎসব দুই দেশের মানুষকে অনেক কাছাকাছি নিয়ে এসেছে। গত বছর নন্দন-১ উৎসবে বাংলাদেশের ৩২টির মতো জনপ্রিয় চলচ্চিত্র প্রদর্শিত হয়েছিল।




    সাতদিনের সেরা খবর

    বিনোদন - এর আরো খবর

    বাংলার আদি নববর্ষের খোঁজ শীর্ষক সেমিনার

    বাংলার আদি নববর্ষের খোঁজ শীর্ষক সেমিনার

    ২৭ অক্টোবর, ২০২২ ০৮:১৭ পূর্বাহ্ন

    ব্যান্ড তারকা শাফিন আহমেদের মৃত্যু

    ব্যান্ড তারকা শাফিন আহমেদের মৃত্যু

    ২৭ অক্টোবর, ২০২২ ০৮:১৭ পূর্বাহ্ন