শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • দেশের উন্নয়নে সবাইকে কাজ করতে হবে: প্রতিমন্ত্রী জাহিদ ফারুক 

    নিজস্ব প্রতিবেদক

    ১৩ ডিসেম্বর, ২০২১ ০৮:০৬ পূর্বাহ্ন

    দেশের উন্নয়নে সবাইকে কাজ করতে হবে: প্রতিমন্ত্রী জাহিদ ফারুক 
    প্রতিমন্ত্রী জাহিদ ফারুক

    'জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান না হলে আমরা বিশ্বের বুঁকে বাংলাদেশের নাগরিক হিসেবে পরিচিতি লাভ করতাম না, পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাড়াতে পারতাম না। বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী মানবতার মা, তিনি কখনো চাইবেন না কোন লোক বা প্রতিষ্ঠান টাকার অভাবে ভোগেন। মাননীয় প্রধানমন্ত্রী সবসময় চান দেশের উন্নয়ন যা করতে হলে সকলের কাধে কাধ মিলিয়ে কাজ করতে হবে।''

    রোববার (১২ ডিসেম্বর) সকাল ১০ টায় বরিশাল শিল্পকলা একাডেমী অডিটরিয়ামে স্বতন্ত্র ইবতাদায়ী মাদরাসা শিক্ষক ঐক্য জোটের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক, এমপি এসব কথা বলেন।

    বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জাহিদ ফারুক প্রশ্ন তুলে আরও বলেন,  'আগের কোন সরকার আপনাদের কোন দাবি দাওয়া কি মেনেছিলো?কিন্তু এই সরকারই কিন্তু আপনাদের দাবি মেনেছেন, বেতন বাড়িয়েছেন এবং শিক্ষকদের বেতনের তারতম্যের বিষয়ে সরকার ওয়াকিবহাল রয়েছেন। আপনাদের মনে রাখতে হবে এই সরকার গত ১০-১২ বছরে দক্ষিনাঞ্চলসহ দেশের যে উন্নয়ন করেছে তা আগের কেউ করেনি। '

    স্বতন্ত্র ইবতাদায়ী মাদরাসা শিক্ষক ঐক্যজোটের সমন্বয়কারী আলহাজ্ব হাফেজ কাজী ফয়জুর রহমানের সভাপতিত্বে এতে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক প্রশান্ত কুমার দাস, ঢাকা আলিয়া মাদরাসার সাবেক অধ্যক্ষ ড. মোহাম্মদ এয়াকুব হোসেন, মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক মাহমুদুল হক খান মামুন, স্বতন্ত্র ইবতাদায়ী মাদরাসা শিক্ষক ঐক্যজোটের মুখপাত্র জয়নাল আবেদীন জিহাদী, মোঃ শামছুল আলম প্রমুখ।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর