শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • জ্ঞানভিত্তিক ভবিষ্যতে রোবট মূল কেন্দ্রবিন্দুতে পরিণত হবে : প্রযুক্তি প্রতিমন্ত্রী

    নিজস্ব প্রতিবেদক

    ২৫ অক্টোবর, ২০২২ ০৭:৫৬ অপরাহ্ন

     জ্ঞানভিত্তিক ভবিষ্যতে রোবট মূল কেন্দ্রবিন্দুতে পরিণত হবে : প্রযুক্তি প্রতিমন্ত্রী

    তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক বলেছেন, জ্ঞানভিত্তিক ভবিষ্যতে রোবট মূল কেন্দ্রবিন্দুতে পরিণত হবে। ঝুঁকিপূর্ণ কাজের পাশাপাশি জ্ঞানভিত্তিক উদ্ভাবনী কাজের জন্য বাংলাদেশের শিশুরা রোবট তৈরি করবে। বিশ্বের উন্নত দেশের চেয়ে বাংলাদেশের শিশুরা মোটেও পিছিয়ে নেই।

    মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি-তে তরুণদের অংশগ্রহণে ৫ম বাংলাদেশ রোবট অলিম্পিয়াড-২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।

    তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক মো. মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, একই বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু, রোবটিক্স এন্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারপার্সন ড. সেঁজুতি রহমান, বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সাধারণ সম্পাদক মুনির হাসান, বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবটিক্স এন্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. লাফিফা জামাল।

    জুনাইদ আহ্মেদ পলক আরো বলেন, বাংলাদেশ যেন রোবট বানাতে এবং রপ্তানিতে বিশ্বে নেতৃত্ব দিতে পারে, সে জন্য খুদে রোবটিয়ারদের প্রস্তুত হওয়ার আহ্বান জানান। একইসাথে বুয়েটের রোবটিকস ল্যাব যেনো তারা ব্যবহার করতে পারে সে বিষয়েও উদ্যোগ নেয়া হবে। তিনি বলেন, আমাদের দেশের তরুণরা ইউরোপের থেকে পিছিয়ে নেই এবং তারা মেধাবী। তাদের শুধু সুযোগ তৈরি করে দেওয়া দরকার। আর এই সুযোগ তৈরি করে দিয়েছেন ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা ও আধুনিক বাংলাদেশের স্থপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    প্রতিমন্ত্রী বলেন, ষষ্ঠ শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত আইসিটি বিষয় যুক্ত করা হয়েছে। শিক্ষার্থীরা যাতে হাতেকলমে শিখতে পারে সেজন্য স্কুল-কলেজে ১৩ হাজার শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব স্থাপন করা হয়েছে। নতুন করে ৫ হাজার কম্পিউটার ল্যাব এর পাশাপাশি তিনশ’ শেখ রাসেল স্কুল অব ফিউচার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখন ৬ষ্ট শ্রেণির একটা শিক্ষার্থীরা কম্পিউটার ল্যাবে যেতে পারছে, প্রোগ্রামিং, কোডিং শিখতে পারছে। কম্পিউটার বিজ্ঞান সম্পর্কে তারা হাতে-কলমে জ্ঞান অর্জন করতে পারছে।

     




    সাতদিনের সেরা খবর

    তথ্য-প্রযুক্তি - এর আরো খবর