শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • কানাডায় ঢুুকতে পারেননি ডা. মুরাদ

    নিজস্ব প্রতিবেদক

    ১২ ডিসেম্বর, ২০২১ ১০:৪১ পূর্বাহ্ন

    কানাডায় ঢুুকতে পারেননি ডা. মুরাদ
    দেশ ছাড়ার সময় বিমানবন্দরে ডা. মুরাদ

    নানা আপত্তিকর মন্তব্যের জেরে প্রধানমন্ত্রীর নির্দেশে সম্প্রতি পদত্যাগ করা তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান কানাডায় ঢুকতে পারেননি বলে জানা গেছে। তাকে দেশে ফিরে আসতে হচ্ছে বলেও খবর পাওয়া গেছে। তবে বর্তমানে তিনি কোথায় আছেন তা নিশ্চিত হওয়া যায়নি।

    ব্যাপক আলোচনায় থাকা ডা. মুরাদ হাসান গত ৯ ডিসেম্বর রাতে গোপনে এমিরেটসের একটি ফ্লাইটে কানাডার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। এরপর কানাডার টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে সে দেশে ঢুকতে দেওয়া হয়নি বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ হয়।

    বিভিন্ন সূত্রে জানা গেছে, কানাডা ও দুবাই ঢুকতে না পেরে দেশে আসার প্রস্তুতি নিয়েছেন ডা. মুরাদ। তিনি দুবাই থেকে দেশে ফিরছেন। তিনি দুবাই থেকে এমিরেটস এয়ারলাইন্সের (ইকে-৫৮২) বিমানে দেশে ফিরছেন আজ সকাল ৭টা ৫৬ মিনিটের ফ্লাইটে- এমন খবরে সাংবাদিকরা ভোর থেকেই ভিড় করেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। কিন্তু নির্ধারিত বিমানটি ল্যান্ড করলেও এই ফ্লাইটে ডা. মুরাদ হাসান আসেননি।

    এর আগে দুবাই থেকে গত বৃহস্পতিবার সকালে এমিরেটসের ফ্লাইটযোগে রওনা হয়ে বাংলাদেশ সময় শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টায় টরন্টো পিয়ারসন বিমানবন্দরে পৌঁছান মুরাদ। তাঁর কানাডায় প্রবেশ ঠেকাতে বিভিন্ন ব্যক্তি ও সংগঠন কানাডা সরকারের কাছে অনলাইনে আবেদন করেছিল।

    সংশ্লিষ্ট সরকারি সূত্র জানায়, কানাডায় মুরাদকে ঢুকতে না দেওয়ার কারণে তাঁর বিরুদ্ধে মামলা, সমালোচনা, প্রতিবাদ বা কানাডা কর্তৃপক্ষের কাছে আবেদন নয়। কভিড পরিস্থিতির কারণে ভিসা থাকলেও বিদেশিদের কানাডা ভ্রমণ কেন জরুরি তা আগে থেকে জানাতে হয়। জরুরি কারণ হিসেবে কানাডায় অবস্থানরত পরিবারের কাছে ফেরা, চাকরি, শিক্ষা কার্যক্রমে অংশ নেওয়া, অনুমোদিত ‘পার্মানেন্ট রেসিডেন্ট’ (পিআর), কভিড ছাড়া অন্য জরুরি চিকিৎসা, মৃত্যুশয্যায় থাকা পরিবারের সদস্য দেখতে যাওয়া বা শেষকৃত্যে অংশ নেওয়ার কথা উল্লেখ করা হয়েছে।

    সূত্র জানায়, সম্ভবত ওই জরুরি কারণগুলোর একটিও মুরাদ হাসানের জন্য প্রযোজ্য নয়। বর্তমান পরিস্থিতিতে ভিসা থাকার পরও জরুরি কারণে কানাডায় যেতে হলে অনলাইনে কানাডা কর্তৃপক্ষের কাছে ছাড়পত্র নিতে হয়। মুরাদ হাসান সেটি করেননি। আর এ কারণেই তাঁকে ফিরিয়ে দেওয়া হয়েছে।

    সূত্রমতে, মুরাদ হাসান মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেও এখন পর্যন্ত সংসদ সদস্য আছেন। কানাডায় বাংলাদেশ হাইকমিশনে যোগাযোগ করে জানা গেছে, মুরাদ হাসানের কানাডা সফরসংক্রান্ত কোনো তথ্য তারা সরকারিভাবে পায়নি। মুরাদ হাসানের কূটনৈতিক পাসপোর্টে কানাডার দীর্ঘমেয়াদি ‘মাল্টিপল এন্ট্রি’ ভিসা আছে। ২০১৯ সালে স্বাস্থ্য প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের সময় স্বাস্থ্যবিষয়ক একটি সম্মেলনে যোগ দেওয়ার জন্য তিনি এটি পেয়েছিলেন। সেই ভিসা নিয়েই তিনি কানাডায় ঢুকতে চেয়েছিলেন। তবে তা এখন পর্যন্ত সফল হয়নি।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর