বেনাপোলে সাজাপ্রাপ্ত ১১ আসামী গ্রেপ্তার

বেনাপোল প্রতিনিধি

২৩ অক্টোবর, ২০২২ ০৯:৩৩ অপরাহ্ন

বেনাপোলে সাজাপ্রাপ্ত ১১ আসামী গ্রেপ্তার

যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত ও গ্রেপ্তারী পরোয়ানায় ১১ জন আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে একজন নারী রয়েছে।

বেনাপোল পোর্ট থানার পুলিশ জানায়, রোববার (২৩ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত পুলিশ বেনাপোলের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পালিয়ে থাকা পরোয়ানা ভুক্ত ও সাজাপ্রাপ্ত আসামী  পোর্ট থানার ছোট আচড়া গ্রামের নান্টু গাজী, ভবের বেড় গ্রামের আবু বক্কর ব্যাপারী, আল আমিন, রহমত আলী সরদার, পুটখালি গ্রামের হালিমা খাতুন, সাব্বির হোসেন, জাহিদ হাসান, সাদিপুর গ্রামের নেপাল মন্ডল,  ইবনে সাইদ, তরিকুল ইসলাম ও নারায়নপুর গ্রামের রাজু সরদারকে গ্রেপ্তার করা হয়৷

বেনাপোল পোর্ট থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামাল হোসেন ভূঁইয়া জানান, গ্রেপ্তারকৃত এক নারীসহ ১১ জন আসামীকে পুলিশ প্রহরায়  যশোর আদালতে পাঠানো হয়েছে।




সাতদিনের সেরা খবর

সারাদেশ - এর আরো খবর

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

২৩ অক্টোবর, ২০২২ ০৯:৩৩ অপরাহ্ন