শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পিরোজপুর জেলা প্রশাসনের দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রস্তুতি সভা

    পিরোজপুর প্রতিনিধি

    ২৩ অক্টোবর, ২০২২ ০৯:২২ অপরাহ্ন

    পিরোজপুর জেলা প্রশাসনের দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রস্তুতি সভা

    বঙ্গোপসাগরে সৃষ্টি হতে যাওয়া ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ এর প্রভাব ইতিমধ্যেই পিরোজপুরে পড়তে শুরু করেছে। আজ রোববার সকাল থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে। সময় যতই গড়াচ্ছে থেমে থেমে বৃষ্টির প্রভাব ততই বৃদ্ধিা পাচ্ছে। ঘূর্ণীঝড় ‘সিত্রাং’ মোকাবেলায় পিরোজপুরে জেলা প্রশাসনের দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রস্তুতি মুলকসভা হয়েছে। রোববার দুপুরে জেরা প্রশাসকের সম্মেলণ কেন্দ্রে জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান, জেলার ৭ উপজেলার নির্বাহী কর্মকর্তা সহ জেলার বিভিন্ন সরকারী -বেসরকারী দফতরের কর্মকর্তা, রেডক্রিসেন্ট ও বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

    সভায় জেরা প্রশাসক আগাম প্রস্তুতির ব্যাপারে সকল উপজেলা নির্বাহীদের সহ সকলকে দিক নির্দেশনা দেন। জেলা প্রশাসক জানান, জেলার ৭ উপজেলায়  জনসাধারনের আশ্যয়ের জন্য ২৬০টি সাইক্লোন শেল্টার এবং ১৭৯টি প্রাথমিক বিদ্যালয় প্রস্তুত রাখা হয়েছে।   এ ছাড়া প্রাথমিক পর্যায়ে ২ হাজার প্যাকেট শুকনা খাবার, ২৫০ মেঃটঃ চাল ও নগদ ১ লক্ষ টাকা প্রস্তুত রাখা হয়েছে। জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের ৩০ জন স্বেচ্ছাসেবক সহ রেড ক্রিসেন্টের শতাধিক স্বেচ্ছাসেবক উপজেলা সমুহে প্রস্তÍত রাখা হয়েছে। এসব আশ্রয়ণ কেন্দ্রে প্রায় ৩ লাখ লোক আশ্রয় নিতে পারবে। এছাড়াও ৬৩টি মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে এবং স্যালাইন সহ বিভিন্ন ঔষধের পর্যাপ্ত যোগান তাদের রয়েছে।

    এদিকে জেলার মঠবাড়িয়া উপজেলার সাপলেজা, বড়মাছুয়া ইন্দুরকানী উপজেলারটগরা ফেরিঘাট এলাকার প্রায় ২৩ কিঃমিঃ বেরিবাধ অরক্ষিত আছে স্বীকার করে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহাবুবে মেহেদী হাসান বলেন, মঠবাড়িযার খেতাছিড়া, কঁচুবাড়িয়া, বড়মাছুয়া ভাংগন এরাকায় কিছু গাইড ওয়াল করা হয়েছে। এছাড়া ৮৩০ কিঃমিঃ এলাকায় জিও ব্যাগ ফেলে ভাংগন রোধের চেষ্টা করা হয়েছে। তিনি জানান, তাদের হাতে বেশ কিছু জিও ব্যাগ প্রস্তুত আছে যা জরুরী কাজের সময় ব্যবহার করা যাবে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২৩ অক্টোবর, ২০২২ ০৯:২২ অপরাহ্ন