শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • বিএনপি লাশের রাজনীতি করে না: নজরুল ইসলাম খান

    নিজস্ব প্রতিবেদক

    ২৩ অক্টোবর, ২০২২ ০৮:৪৬ অপরাহ্ন

    বিএনপি লাশের রাজনীতি করে না: নজরুল ইসলাম খান

    বিএনপি লাশের রাজনীতি করে না বলে মন্তব্য করেছেন নজরুল ইসলাম খান। রোববার বিকালে ২০ দলীয় জোটের শরিক দুই দলের সাথে সংলাপ শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এই মন্তব্য করেন।

    তিনি বলেন, লাশ যদি আন্দোলনের হাতিয়ার হয় তাহলে বিএনপির প্রায় হাজার খানেক মানুষকে খুন করা হয়েছে, গুম করা হয়েছে। হাজার মানুষকে গুম করা হয়েছে। সাম্প্রতিক এই আন্দোলনে গত কয়েক মাসে আমাদের ৫ জন সহকর্মীকে হত্যা করা হয়েছে। লাশের কি অভাব আছে? কিন্তু আমরা লাশ নিয়ে রাজনীতি করি না। বরঞ্চ জনগনের দাবি আদায়ের জন্য লাশ হওয়ার প্রস্তুতি নিয়ে আমরা আন্দোলন করি।তারা যেসব কথা বলে এসব কথা তাদের আর সঠিক বা ভালো কথা বলার মুখও নাই, তাদের সামার্থ্যও নাই।

    খুলনার সমাবেশের দিন শনিবার সকালে এক অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, তারা তাদের যত সন্ত্রাসী, বিভিন্ন মামলার আসামি, খুনের মাদকের সন্ত্রাসের, তাদেরকে জনসভা উপলক্ষে জড়ো করছে। আগেভাগে খুলনার সেই জায়গায় দখল করছে, তাদের দলের অফিসের সামনে অবস্থান নিয়েছে।

    এখন তাদের উদ্দেশ্য হলো একটা ঘটনা ঘটানো, তাদের উদ্দেশ্যে হল তারা লাশ ফেলতে চায়। লাশ ফেলে আন্দোলন জমাতে চায়। তত্ত্বাবধায়ক সরকারের চিন্তা বিএনপিকে ভুলে যেতে হবে-ওবায়দুল কাদেরের এমন প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান বলেন, ‘‘ আমরা ভুলে গেলে উনাদের সুবিধা হয়।কিন্তু তাদের মনে রাখা উচিত যে, তাদের সুবিধার জন্য আমরা রাজনীতি করি না। আমরা বাংলাদেশের জনগনের সুবিধার জন্য রাজনীতি করি। আর বাংলাদেশের মানুষের সুবিধা হবে দেশে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে।

    গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিকাল ৪টায় ন্যাপ ভাসানী এবং বিকাল ৫টায় পিপলস লীগের চেয়ারম্যান গরীবে নেওয়াজের সঙ্গে দ্বিতীয় দফা সংলাপে বসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈঠকে নজরুল ইসলাম খানও ছিলেন।

    এই সংলাপে আজহারুল ইসলাম ন্যাপ-ভাসানী ও গরীবে নেওয়াজ পিপলস লীগ নিজ নিজ দলের ১০ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। ন্যাপ ভাসানীর অন্যরা হলেন, আকমন হোসেন, নুরুল আমিন, মহসিন তফাদার, আজিজুল হক, ছাইফুল ইসলাম, লুতফর রহমান, শাহীন আলম, মো. সাকীব ওমো. আল আমীন, পিপলস লীগের সদস্যরা হলেন, সৈয়দ মাহবুব হোসেন, দুলাল হোসেন, রফিকুল ইসলাম, দেলোয়ার হোসেন, শাহিন হোসেন, খন্দকার সুমন ও তামিম হোসেন।




    সাতদিনের সেরা খবর

    রাজনীতি - এর আরো খবর