বেনাপোলে বিদেশি মদসহ নারী ব্যবসায়ী গ্রেপ্তার

বেনাপোল প্রতিনিধি

২৩ অক্টোবর, ২০২২ ০৯:৫৬ পূর্বাহ্ন

বেনাপোলে বিদেশি মদসহ নারী ব্যবসায়ী গ্রেপ্তার

যশোরের বেনাপোল পোর্ট থানার বড়আঁচড়া গ্রামে অভিযান চালিয়ে ২৬ বোতল বিদেশি মদসহ পারভিন খাতুন নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।  গ্রেপ্তারকৃত পারভিন খাতুন বেনাপোল পোর্ট থানার বড় আঁচড়া গ্রামের মোঃ হাদিসের স্ত্রী।

শনিবার (২২ অক্টোবর) সকালে এক অভিযানে মাদকের চালানটি আটক করা হয়।

বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভূইয়া বলেন, তাদের কাছে গোপন খবর আসে পোর্ট থানার বড় আঁচড়া গ্রামে মাদক বেচাকেনা হচ্ছে। এ ধরনের সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি দল পৃথক দুটি অভিযান চালিয়ে ২৬ বোতল বিদেশি মদসহ পারভিন খাতুন নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। দুপুরে মাদক আইনে মামলা দিয়ে তাকে যশোর আদালতে পাঠানো হয়েছে।

 




সাতদিনের সেরা খবর

সারাদেশ - এর আরো খবর

যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

২৩ অক্টোবর, ২০২২ ০৯:৫৬ পূর্বাহ্ন

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

২৩ অক্টোবর, ২০২২ ০৯:৫৬ পূর্বাহ্ন