শার্শায় হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের গণ-অনশন পালিত

বেনাপোল প্রতিনিধি

২৩ অক্টোবর, ২০২২ ০৯:৫২ পূর্বাহ্ন

শার্শায় হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের গণ-অনশন পালিত

সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে সারা দেশের সাথে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ যশোরের শার্শা উপজেলার আয়োজনে সকাল-সন্ধ্যা গণ-অনশনসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। বিগত সংসদ নির্বাচনের পূর্বে দেওয়া সংখ্যালঘু স্বার্থবান্ধব প্রতিশ্রæতি সমুহের অনতিবিলম্বে বাস্তবায়নের দাবিতে সকাল-সন্ধ্যা গণ-অনশন পালন করে।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদসহ বিভিন্ন সংগঠনের অংশগ্রহণে শার্শা উপজেলা শাখার উদ্যোগে শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলা পরিষদের সামনে গণ অনশন-গণ অবস্থান কমসূচি পালিত হয়।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ শার্শা উপজেলা শাখার সভাপতি জয়দেব কুমার সিংহ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন,  জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্য বাবু বিকাশ আইচ, র্শ্রী শ্রী হরিদাস ঠাকুর পাটবাড়ী আশ্রমের যুগ্ম-সাধারণ সম্পাদক সুকুমার দেবনাথ, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক উত্তম রায়, সালমান দাস, সুবল বিশ্বাস ময়না, অন্যান্য নেতৃবৃন্দ।

 




সাতদিনের সেরা খবর

সারাদেশ - এর আরো খবর

যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

২৩ অক্টোবর, ২০২২ ০৯:৫২ পূর্বাহ্ন

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

২৩ অক্টোবর, ২০২২ ০৯:৫২ পূর্বাহ্ন