শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শিবগঞ্জে বঙ্গবন্ধু আন্ত:জেলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

    ২৩ অক্টোবর, ২০২২ ০৯:৪১ পূর্বাহ্ন

    শিবগঞ্জে বঙ্গবন্ধু আন্ত:জেলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বঙ্গবন্ধু আন্ত:জেলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেলে উপজেলা ক্রীড়া সংস্থা আয়োজিত উপজেলা স্টেডিয়ামে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক আহমেদ মাহবুব-উল-ইসলাম। উদ্বোধনী খেলায় ট্রাইবেকারে ২-৩ গোলে নাটোর জেলা ফুটবল দলকে হারিয়ে জয়লাভ করে টাঙ্গাইল জেলা ফুটবল দল।

    টুর্নামেন্টে টাঙ্গাইল জেলা, নাটোর, নওগাঁ, বগুড়া, রাজশাহী, সিরাজগঞ্জ, ঝিনাইদহ ও শিবগঞ্জ উপজেলা ফুটবল দল অংশ নেয়। খেলা উপভোগ করতে দূর-দূরান্ত থেকে ফুটবল প্রেমীরা আসতে শুরু করে। দীর্ঘদিন পর করোনা মহামারী কাটিয়ে খেলাটি দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

    উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াতের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, পৌর মেয়র সৈয়দ মনিরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) জোবায়ের হোসেন ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মিটুল খানসহ অন্যরা।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২৩ অক্টোবর, ২০২২ ০৯:৪১ পূর্বাহ্ন