শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • জোড়া শিশু লাবিবা-লামিসার অস্ত্রোপচার সোমবার (ভিডিও)

    নিজস্ব প্রতিবেদক

    ১১ ডিসেম্বর, ২০২১ ০৮:০৯ অপরাহ্ন

    জোড়া শিশু লাবিবা-লামিসার অস্ত্রোপচার সোমবার (ভিডিও)
    জোড়া শিশু লাবিবা-লামিসা

    ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন জোড়া লাগানো শিশু লাবিবা-লামিসার অস্ত্রোপচার আগামী সোমবার (১৩ ডিসেম্বর) করা হবে বলে জানিয়েছেন ঢামেক হাসপাতালের চিকিৎসকরা।

    শনিবার (১১ ডিসেম্বর) দুপুরে ঢামেক হাসপাতালের সভাকক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান ঢামেক হাসপাতালের শিশু সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. আশরাফুল উল হক কাজল। তার অধীনেই গত ৫০ দিন ধরে ওই দুই শিশু ভর্তি আছে বলে জানান তিনি। এর আগেও কয়েকবার তারা ভর্তি ছিল।

    ডা. আশরাফুল উল হক কাজল বলেন, লাবিবা ও লামিসার বয়স আড়াই বছর। ২০১৯ সালের ১৫ এপ্রিল তাদের জন্ম হয়। জন্মগতভাবে তারা জোড়া লাগানো। আমাদের এখানে ৫০ দিন হলো ভর্তি হয়েছে। করোনার কারণে আমরা তাদের অস্ত্রোপচার করতে পারিনি। আগামী সোমবার তাদের অস্ত্রোপচার করা হবে। এ অপারেশন করতে ১২-১৩ ঘণ্টা সময় লাগতে পারে। এ সময় ২টি অপারেশন থিয়েটার প্রস্তুত রাখা হবে। এ অপারেশনে ৩০-৩৫ জন চিকিৎসক উপস্থিত থাকবেন। আমরা আশাবাদী একটি সফল অপারেশন হবে। এটি আমাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ।

    তিনি আরও জানান, তাদের দুজনের মলদ্বার একটি। বাইপাস সার্জারির মাধ্যমে পৃথক মলদ্বার তৈরি করা হয়েছে। এই ২ শিশুর জন্য মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। মেডিকেল বোর্ডে পেডিয়াট্রিক সার্জারি, নিউরো সার্জারি, প্লাস্টিক সার্জারি, পেডিয়াট্রিক্স, রেডিওলজি, ইউরোলজি, অর্থোপেডিক, সার্জারি ও অ্যানেসথিওলোজির চিকিৎসক আছেন।

    ডা. আশরাফুল আরও জানান, এই পরিবারটি অনেক গরিব। এটা অনেক ব্যয়বহুল চিকিৎসা; তবে এটা আমরা ফ্রি  করব। শিশুটির বাবা দিনমজুর। তাদের বাড়ি গাইবান্ধা জেলায়।

    এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. টিটো মিয়া, নিউরোসার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. অসিত চন্দ্র সরকার,বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্লাস্টিক সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. আইয়ুব আলী, ঢামেক হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) হালিমা বেগম, ঢমেক হাসপাতালের সহকারী পরিচালক (অর্থ ও স্টোর) ডা. আশরাফুল আলম, শিশু বিভাগের অধ্যাপক আব্দুল হানিফ (টাবলু), পেডিয়েট্রিক সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক আইয়ুব আলী সরকার, প্লাস্টিক সার্জারি বিভাগের অধ্যাপক বিধান সরকার প্রমুখ।

    অধ্যাপক ডা. আশরাফুল উল হক কাজল জাগো কণ্ঠকে বলেন, এর আগে ২০১৭ সালে আমার বিভাগেই তোফা-তহুরার পৃথক করা হয়। ২০১৯ সালে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে রাবেয়া-রোকাইয়া নামে দুই শিশুর সফল অস্ত্রোপচার করা হয়েছিল সিএমএইচে। সেখানেওতো আমরাই ছিলাম। তারা এখন ভালো আছেন। এবারের অপারেশনেরও ভাল রেজাল্ট হবে আশা করি।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর