শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শার্শায় সন্ত্রাসীদের হামলায় এটিএন বাংলার সাংবাদিক আহত

    বেনাপোল প্রতিনিধি

    ২৩ অক্টোবর, ২০২২ ০৯:৩০ পূর্বাহ্ন

    শার্শায় সন্ত্রাসীদের হামলায় এটিএন বাংলার সাংবাদিক আহত

    যশোরের শার্শার নাভারণ রেল স্টেশনে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছে এটিএন বাংলার বেনাপোল প্রতিনিধি আহম্মদ আলী শাহিন। আহত আহম্মদ আলী শাহিন উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

    শুক্রবার বিকালে এ হামলার ঘটনা ঘটে। এ সময় তার ক্যামেরা, মোবাইল ও মোটর সাইকেল ভাংচুর করা হয়।

    সাংবাদিক আহম্মদ আলী শাহিন জানান, বিএনপির খুলনার গণসমাবেশ উপলক্ষে শুক্রবার বিকালে শার্শা উপজেলা ছাত্রলীগের সভাপতি রহিম সরদার তার সহযোগী ডালিম, শাহিন ও শামিমসহ ২০/২৫ জনের সন্ত্রাসীদল রেল স্টেশনে যায় এবং স্টেশনে সাধারণ রেলযাত্রীদের এলোপাতাড়ি মারপিট করতে থাকে। অফিসের ছুটি শেষে এনজিও কর্মী ও রোগীর স্বজনদের ট্রেনে উঠতে বাধা দেয়। এ সময় তারা মোবাইল ফোনে সাংবাদিক আহম্মদ আলী শাহিনকে জানায়। এ সংবাদে তিনি ক্যামেরা নিয়ে ঘটনাস্থলে যায়। সেখানে শার্শা থানার এসআই সিরাজুল ইসলাম সিরাজ তার ফোর্স নিয়ে উপস্থিত ছিলেন।

    পুলিশের সামনে রহিম সরদারের নেতৃত্বে তার সহযোগী  ডালিম, শাহিন, ফন্টু ও শামিমসহ ১৫/২০ জন আহম্মদ আলী শাহিনকে বেদম প্রহার করে ক্যামেরা ছিনিয়ে নিয়ে যায়। সন্ত্রাসীদের হামলায় আহম্মদ আলী শাহিন গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে শার্শা উপজেলা হাসপাতালে ভর্তি করে। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় শার্শা থানায় মামলার প্রস্তুুতি চলছে বলে জানান আহত সাংবাদিক শাহিন।
    এ ব্যাপারে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, থানায় এ ব্যাপারে কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২৩ অক্টোবর, ২০২২ ০৯:৩০ পূর্বাহ্ন