শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ভান্ডারিয়ায় কিশোরী অপহরণ, থানায় ধর্ষণ মামলা

    পিরোজপুর প্রতিনিধি

    ২২ অক্টোবর, ২০২২ ০৮:৪০ অপরাহ্ন

    ভান্ডারিয়ায় কিশোরী অপহরণ, থানায় ধর্ষণ মামলা

    পিরোজপুরের দক্ষিণ-পূর্ব ভান্ডারিয়া গ্রামের ইতি রানী মিস্ত্রি (১৬) নামের এক স্কুল পড়ুয়া কিশোরীকে অপহরণ করে দীর্ঘ আট দিন পালাক্রমে ধর্ষন করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।ওই তরুণীকে উদ্ধার করে বর্তমানে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।

    ঘটনার বিবরণে জানা গেছে,  ইতি রাণী মিস্ত্রি পরীক্ষা দিয়ে বাসায় ফেরার পথে গত ১১ অক্টোবর আনুমানিক দুপুর ১২ টা ৫ মিনিটে ভান্ডারিয়া ওভার ব্রিজের নিচে রাস্তার উপর মোঃ বশির মুন্সি, রতন হাওলাদার, উত্তম হাওলাদার সহ অজ্ঞাতনামা ২-৩ জন ব্যক্তি অটো বাইকে করে অপহরণ করে নিয়ে যায়।

    পরবর্তীতে গত ১৮ অক্টোবর তাকে উদ্ধার করে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পরে শনিবার মেডিকেল পরীক্ষার জন্য পিরোজপুরে পাঠানো হয়েছে।

    এই ব্যাপারে গত ২০ অক্টোবর বৃহস্পতিবার ভান্ডারিয়া থানায় একটি অপহরণ ও ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে, যার মামলা নং- ভান্ডারিয়া ১২/২৩৭, ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ সংশোধন ২০০৩ এর ৭/৯ (১১/৩০) ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণের ও সহায়তার অপরাধ।

    এ বিষয়ে তদন্ত কর্মকর্তা এসআই মো: হুমায়ুন কবির বলেন, "এখন পর্যন্ত আসামী গ্রেফতার হয়নি, আসামি গ্রেফতারের জন্য সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আশা করি অতি দ্রুত আসামী গ্রেফতার করে আদালতে প্রেরণ করতে সক্ষম হব।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২২ অক্টোবর, ২০২২ ০৮:৪০ অপরাহ্ন