শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পিরোজপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

    পিরোজপুর প্রতিনিধি

    ২২ অক্টোবর, ২০২২ ০৮:২২ অপরাহ্ন

    পিরোজপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

    পিরোজপুরে ‘‘আইন মেনে সড়কে চলি-নিরাপদে ঘরে ফিরি’’ প্রতিপাদ্য বিষয় নিয়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে আজ শনিবার সকাল সাড়ে ৯টায় বাইপাস সড়কের জেলা পরিষদের প্রাঙ্গণ থেকে একটি র‌্যালী শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে সদর উপজেলা পরিষদের শহীদ ওমর ফারক মিলনায়তনে এক আলোচনা সভায় মিলিত হয়।

    আলোচনা সভায় পিরোজপুরের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো: আমিনুল ইসলাম এর সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান পিপিএম সেবা, সিনিয়র সাংবাদিক গৌতম চৌধুরী, পিরোজপুর পৌরসভার প্যানেল মেয়র মোঃ আব্দুল হাই, বাস-ট্রাক শ্রমিক ইউনিয়নের জেলা সম্মাদক মো: আ: হান্নান, মোটরযান পরিদর্শক মো: আব্দুল মতিন, মোটরযান পরিদর্শক মো: মেহেদী হাসান।

    র‌্যালী ও সমাবেশে সরকারি কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ, বাস ও মিনিবাস মালিক সমিতির এবং শ্রমিক ইউনিয়নের সদস্যবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে।

    এসময় বক্তারা বলেন ২০১৭ সাল থেকে জাতীয় নিরাপদ দিবস পালিত হচ্ছে। সরকারের মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের সড়ক ব্যবস্থা নিরাপদ করা এবং এ লক্ষে জনসচেতনতা সৃষ্টি করা। বর্তমান সরকার ১৪ বছরে ৪ হাজারেরও অধিক সেতু ও কালভার্ট এবং ২২ হাজার ৪৩৩ কিলোমিটার রাস্তা নির্মাণ করেছে। হাজার-হাজার কিলোমিটার রাস্তা প্রসস্থ করা হয়েছে, ফোরলেন- ছিক্সলেন করা হয়েছে। আমাদের সকলের আইন মেনে চলতে হবে, সচেতন নাগরিক সৃষ্টি করতে হবে, দক্ষ গাড়ীচালক তৈরী হচ্ছে, রাস্তা প্রসস্থ হচ্ছে ফলে নিরাপদ সড়ক গড়তে আমরা খুব শ্রীঘ্রই সফল হব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২২ অক্টোবর, ২০২২ ০৮:২২ অপরাহ্ন