শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • বেনাপোল বন্দরে আগুনে পুড়লো পণ্য ও গুরুত্বপূর্ণ কাগজপত্র

    জাগো কণ্ঠ ডেস্ক

    ২১ অক্টোবর, ২০২২ ১০:২২ অপরাহ্ন

    বেনাপোল বন্দরে আগুনে পুড়লো পণ্য ও গুরুত্বপূর্ণ কাগজপত্র

    দেশের সর্ববৃহৎ যশোরের বেনাপোল স্থলবন্দরের ৩২ নম্বর পণ্যাগারের অফিসে আগুনে আমদানি পণ্যসহ আমদানি পণ্যের গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে। বন্দরের শ্রমিক ও ফায়ার সার্ভিসের দ্রæত প্রচেস্টায় আধা ঘন্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। যার ফলে বেনাপোল বন্দর আরো একটি ভয়াবহ অগ্নিকান্ডের হাত থেকে রক্ষা পেলো।

    বৃহস্পতিবার (২০ অক্টোবর) রাত ১০টায় এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে।
    বন্দর কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানান, রাত ১০ টার দিকে হঠাৎ করে বন্দরের ৩২ নম্বর কেমিক্যাল পণ্যগারের অফিস রুমে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগে। পরে আগুন অফিস রুম থেকে ছড়িয়ে পড়ে পণ্যগারে। তবে দ্রæতই ঘটনাস্থলে ফায়ার সার্ভিস কর্মীরা উপস্থিত হওয়ায় বড় ধরনের ক্ষতি থেকে বেঁচে যায় ভয়াবহ অগ্নিকান্ড থেকে। এ দিয়ে গত এক বছরে বেনাপোল বন্দরে ৪টি ছোট-বড় অগ্নিকাÐের ঘটনা ঘটেছে। এতে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রতিরোধ ব্যবস্থায় বন্দরকে আরও সাবধানতা বাড়াতে হবে বলে জানান ব্যবসায়ীরা।

    বেনাপোল ফায়ার সার্ভিসের ইনচার্জ রতন কুমার দেবনাথ জানান, আগুনের খবর পেয়ে দ্রæত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের কর্মীরা আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। বৈদুত্যিক শর্ট সার্কিট থেকে আগুণের সূত্রপাত বলে প্রাথমিক ভাবে জানা গেছে। তিনি বলেন, বন্দরের বৈদুত্যিক লাইনগুলো অতি পুরানো। তাদেরকে বার বার বলার পরও লাইন মেরামতের কোন উদ্যোগ নেয়নি।

    বেনাপোল স্থলবন্দরের পরিচালক মোঃ মনিরুজ্জামান বলেন, সঠিক সময়ে ফায়ার সার্ভিসের টিম আসায় বড় ধরনের ক্ষতি হয়নি। প্রাথমিকভাবে জানা গেছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তদন্ত না করে ক্ষয়ক্ষতির পরিমান সম্পর্কে কিছু বলা যাবে না।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২১ অক্টোবর, ২০২২ ১০:২২ অপরাহ্ন