শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পিরোজপুরে সমাজসেবা ইউনিয়ন সমাজকর্মী পরীক্ষায় প্রক্সি পরীক্ষার্থী আটক

    পিরোজপুর প্রতিনিধি

    ২১ অক্টোবর, ২০২২ ০৮:৫৭ অপরাহ্ন

    পিরোজপুরে সমাজসেবা ইউনিয়ন সমাজকর্মী পরীক্ষায় প্রক্সি পরীক্ষার্থী আটক

    পিরোজপুরে সমাজসেবা ইউনিয়ন সমাজকর্মী পরীক্ষায় প্রক্সি হিসেবে পরীক্ষা দেয়ায় মো: জুবায়ের হোসেন নামের এক পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। আজ শুক্রবার বেলা ১১ টায় পরীক্ষা চলাকালীন সময়ে তাকে পিরোজপুর পিটিআই কেন্দ্র থেকে গোয়েন্দা সংস্থা এনএসআই এর সহযোগিতায়  আটক করা হয়েছে বলে জানিয়েছেন সুপারিনটেনডেন্ড মোল্যা ফরিদ আহম্মেদ। আটককৃত জুবায়ের হোসেন(৩০) নাটেরের গুরুদাসপুর উপজেলার নাজিরহাট মোল্লাপাড়া এলাকার মো: আর শেদ আলীর পুত্র।

    সুপারিনটেনডেন্ড মোল্যা ফরিদ আহম্মেদ আরো জানান, আমাদের এই সেন্টারে ৪৫০ জনের মধ্যে ১৩৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে। গোয়েন্দা সংস্থা এনএসআই এর সহযোগিতায় আমরা এক প্রক্সি পরীক্ষার্থীকে বহিষ্কার করেছি। আমরা সবকিছু মিলিয়ে দেখলে হাতের লেখা ও বিভিন্ন দিক থেকে তাকে ভূয়া পরীক্ষার্থী হিসেবে চিহ্নিতদ করেছেন সদর উপজেলা নির্বাহী অফিসার মরিয়ম জাহান। সে অন্য একজনের পরীক্ষা দিতে আসছিল যা আমরা প্রথমে বুঝতে না পারলেও পরে বুঝতে পারায় বহিষ্কার করে থানায় হস্তান্তর করেছি।

    সদর উপজেলা নির্বাহী অফিসার মরিয়ম জাহান বলেন, একটি গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে আমি পিটিআই এর একটি কক্ষে ম্যাজিষ্ট্রেট হিসেবে সব পরীক্ষার্থীকে তদন্ত করে দেখছিলাম। তখন এক প্রক্সি পরীক্ষার্থীকে আমরা পেয়েছি। পরীক্ষর্থীকে আটক করে হল সুপার মামলা দায়ের করলে তাকে পুলিশে হস্তান্তর করা হয়েছে।

    প্রসঙ্গত, আটককৃত জুবায়ের পিরোজপুরের দক্ষিণ শিকারপুর এলাকার মো: সেলিম হাওলাদারের পুত্র মো: মাহমুদ হোসেন এর পক্ষে প্রক্সি দিতে গিয়ে আটক হন।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২১ অক্টোবর, ২০২২ ০৮:৫৭ অপরাহ্ন