শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শ্রীলঙ্কার মতো বাংলাদেশের অর্থনৈতিক বিপর্যয় হবে না: অধ্যাপক আতিউর

    নিজস্ব প্রতিবেদক

    ২১ অক্টোবর, ২০২২ ০৮:২৭ অপরাহ্ন

    শ্রীলঙ্কার মতো বাংলাদেশের অর্থনৈতিক বিপর্যয় হবে না: অধ্যাপক আতিউর

    শ্রীলঙ্কার মতো বাংলাদেশের অর্থনৈতিক বিপর্যয় হবে না বলে মনে করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও ‍বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক ড. আতিউর রহমান। 'অদম্য বাংলাদেশ-অর্জন, সম্ভাবনা ও করণীয়' শীর্ষক সেমিনারে মূল আলোচক হিসেবে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।

    বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন ‘এডুকেশন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরাম অব বাংলাদেশ (ইআরডিএফবি)’ আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শুক্রবার বিকেলে এই সেমিনারের আয়োজন করে।

    সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

    বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য ও ইআরডিএফবি সভাপতি অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন- এর সভাপতিত্বে সেমিনারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মশিউর রহমান, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সেলিনা আখতার, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মহাপরিচালক অধ্যাপক ড. হাকিম আরিফ ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপ- উপাচার্য অধ্যাপক ড. আব্দুল জব্বার খাঁন বক্তব্য রাখেন।

    সেমিনারে অধ্যাপক আতিউর রহমান বলেন, শ্রীলঙ্কার মোট দেশজ উৎপাদনের (জিডিপি) তুলনায় ঋণের হার ১০৯ শতাংশের বেশী। আর বাংলাদেশের জিডিপির তুলনায় ঋণের হার মাত্র ৩৮ শতাংশ। অর্থাৎ বাংলাদেশের বিদেশি ঋণ তুলনামূলক কম। তিনি আরো বলেন, আইএমএফ ও বিশ্ব ব্যাংকের মতে বাংলাদেশের ঋণের পরিমাণ জিডিপির তুলনায় নিরাপদ ও শক্তিশালী অবস্থানে রয়েছে।

    দেশকে শ্রীলঙ্কার সাথে তুলনাকারীদের সমালোচনা করে বিশিষ্ট এ অর্থনীতিবিদ বলেন, জ্যোতিষীদের মতো বাংলাদেশ শ্রীলংকা হয়ে যাবে এমন মন্তব্য না করে, তথ্য-উপাত্ত দিয়ে বাংলাদেশের প্রকৃত অবস্থা তুলে ধরুন।

    তিনি সরকারকে অবকাঠামো উন্নয়নের ধারাবহিকতা বজায় রাখা, আমদানি-রপ্তানি ব্যয়ের ব্যবধান কমানো এবং বৈধ চ্যানেলে রেমিটান্স প্রবাহ নিশ্চিত করার পরামর্শ দেন।

    তিনি আরও বলেন, বিশ্বব্যাপী ভূ-রাজনৈতিক অস্থিরতায় উন্নত বিশ্বের দেশগুলোতে নতুন করে আঞ্চলিকতাবাদ ও অর্থনৈতিক সংরক্ষণবাদ মাথাচাড়া দিতে পারে। নয়া এ মেরুকরণের সুফল পেতে পারে বাংলাদেশ।

    ঢাবি উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান বলেন, সরকারের অর্জন টেকসই করতে দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা ও উদ্ভাবনে আরও গুরুত্ব দিতে হবে এবং সময়বদ্ধ ও বাস্তবায়নযোগ্য পরিকল্পনা তৈরি করতে হবে। এছাড়া তিনি চতুর্থ শিল্পবিপ্লবের সুযোগ কাজে লাগানো এবং শিক্ষার্থীদের প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থার সাথে উপযোগী করে গড়ে তোলার পরামর্শ দেন।

    ইউজিসি সদস্য অধ্যাপক সাজ্জাদ হোসেন বলেন, শিক্ষক সমাজকে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি রোধ, অসাম্প্রদায়িক চেতনার বিস্তৃতি, রাষ্ট্রের কল্যাণে সরকারের গৃহীত কর্মসূচি ইতিবাচকভাবে তুলে ধরা এবং ৪র্থ শিল্পবিপ্লবের জন্য সচেতনতা তৈরিতে সকলকে কাজ করতে হবে।

    বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও ইআরডিএফবি'র সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. বদরুজ্জামান এর সঞ্চালনায় সেমিনারে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।




    সাতদিনের সেরা খবর

    শিক্ষা - এর আরো খবর

    একনিষ্ঠ আওয়ামী লীগার এখন বুটেক্সের ভিসি

    একনিষ্ঠ আওয়ামী লীগার এখন বুটেক্সের ভিসি

    ২১ অক্টোবর, ২০২২ ০৮:২৭ অপরাহ্ন

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    ২১ অক্টোবর, ২০২২ ০৮:২৭ অপরাহ্ন

    এইচএসসি ও সমমানে কমেছে পাস বেড়েছে জিপিএ-৫

    এইচএসসি ও সমমানে কমেছে পাস বেড়েছে জিপিএ-৫

    ২১ অক্টোবর, ২০২২ ০৮:২৭ অপরাহ্ন