শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও খাবার বিতরণ

    নিজস্ব প্রতিবেদক

    ২১ অক্টোবর, ২০২২ ০৮:২৩ অপরাহ্ন

    খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও খাবার বিতরণ

    বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ  ও দোয়া  মাহফিলের আয়োজন করে বিএনপি। দোয়া শেষে গরীব ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।  শুক্রবার বাদ জুমা রাজধানীর মোহাম্মদপুরে বিএনপির নির্বাহী কমিটির সদস্য মাহবুবুর রহমানের বাসভবনে এই খাবার বিতরণ করা হয়।

    খাবার বিতরণের আগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ মাহফিল বিশেষ মোনাজাত করা হয় এবং একই সাথে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও রোগমুক্তি কামনাও করা হয়। দুঃশাসনের কবল থেকে দেশকে মুক্ত করে  দেশে ফিরে তিনি যেন তাঁর পিতা ও মায়ের মতো দেশের  মানুষের সেবা করতে পারেন সেই দোয়া করা হয়।

    দোয়া পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপি'র সিনিয়র যুগ্ম-মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী বলেন,ভয়াবহ দুঃশাসনের কবলে দেশের মানুষ।
    দেশের বর্তমানে  দুর্ভিক্ষ অবস্থা বিরাজ করছে। মানুষের ক্ষুধা ও কষ্ট নিয়ে সরকারের মন্ত্রীরা মিথ্যাচারে মেতে উঠেছে।এই দুঃশাসন থেকে মুক্তি পেতে হলে এই অবৈধ সরকারকে বিদায় করে বেগম খালেদা জিয়ার সরকার প্রতিষ্ঠা করতে হবে। তারেক রহমানের সরকার প্রতিষ্ঠা করতে হবে।

    এসময় আরও উপস্থিত ছিলেন,বিএনপির সহ-প্রচার সম্পাদক আসাদুল করিম শাহিন,নির্বাহী কমিটির সদস্য মাহবুবুর রহমান,ড্যাবের ঢাকা মহানগর উত্তরের সভাপতি ডা.সরকার মাহবুব আহমেদ শামীম ,সাংবাদিক নেতা রাশেদুল হক, জাসাস নেতা আশরাফুল মজিদ খোকন, যুবদল নেতা জাকির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।




    সাতদিনের সেরা খবর

    রাজনীতি - এর আরো খবর