শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শার্শা উপজেলা যুব মহিলা লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

    বেনাপোল প্রতিনিধি

    ২১ অক্টোবর, ২০২২ ০৯:০৩ পূর্বাহ্ন

    শার্শা উপজেলা যুব মহিলা লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

    যশোরের শার্শা উপজেলা যুব মহিলা লীগের ত্রি-বার্ষিক সম্মেলন-২০২২ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে বর্ণাঢ্য আয়োজনে শার্শা উপজেলা কলেজ প্রাঙ্গণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত কয়েক হাজার মানুষের উপস্থিতি, কেন্দ্রীয় নেতৃবৃন্দের বক্তব্য, ঢাকির ঢোল, বিউগলের সুর আর শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো সম্মেলনের কলেজ প্রাঙ্গণ।

    সম্মেলনের শুরুতে জাতীয় সঙ্গীতের সাথে ‘দলীয় পতাকা উত্তোলন করেন অনুষ্ঠানের উদ্বোধক সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তার এবং জাতীয় পতাকা উত্তোলন করেন সম্মেলনের প্রধান অতিথি যশোর- ১ (শার্শা) আসনের সংসদ সদস্য আলহাজ শেখ আফিল উদ্দিন।

    শার্শা উপজেলা যুব মহিলা লীগের আহবায়ক শিরিনা আক্তারের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক লিলিফুন নাহার লিলির সঞ্চালনায় সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, যশোর জেলা যুব মহিলা লীগের সভাপতি মঞ্জুন্নাহার নাজনীন সোনালী। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য প্রদান ও অনুষ্ঠানের সার্বিক সঞ্চালনা করেন সংগঠনের জেলার সাধারণ সম্পাদক শামীমা আলম সালমা।

    সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শার্শা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ ইব্রাহিম খলিল, কেন্দ্রীয় যুব মহিলা লীগের সহসভাপতি ইসরাত জাহান নাসরিন, যুগ্ম সাধারণ সম্পাদক জেদ্দা পারভীন রিমি, সাংগঠনিক সম্পাদক শারমিন সুলতানা শর্মি ও শারমিন সুলতানা লিলি।

    সম্মেলন শেষে শিরিনা আক্তারকে শার্শা উপজেলা যুব মহিলা লীগের সভাপতি ও লিলিফুন নাহার লিলিকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি এবং নাজমুন নাহারকে সভাপতি ও পারুল খাতুনকে সাধারণ সম্পাদক করে বেনাপোল পৌর কমিটির ঘোষণা দেন নেতৃবৃন্দ।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২১ অক্টোবর, ২০২২ ০৯:০৩ পূর্বাহ্ন