শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • উন্নয়নের গণতন্ত্র নামে জাতির সাথে প্রতারণা চলছে: জিএম কাদের

    নিজস্ব প্রতিবেদক

    ১৯ অক্টোবর, ২০২২ ০৭:১৬ অপরাহ্ন

    উন্নয়নের গণতন্ত্র নামে জাতির সাথে প্রতারণা চলছে: জিএম কাদের

    জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জনবন্ধু গোলাম কাদের এমপি বলেছেন, গ্রহণযোগ্য নির্বাচন হচ্ছে গণতন্ত্রের প্রবেশদ্বার। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন ছাড়া গণতন্ত্র চর্চা সম্ভব নয়। তিনি বলেন, গণতন্ত্র নিশ্চিত হলে দেশের উন্নয়ন, সুশাসন নিশ্চিত হবে। গণতন্ত্র নিশ্চিত হলেই গণমানুষের সকল অধিকার নিশ্চিত হবে। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা ও দেশের মানুষের সকল অধিকার নিশ্চিত করতেই জাতীয় পার্টির রাজনীতি।

    বুধবার দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যান এর বনানী কার্যালয় মিলনায়তনে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপির হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় পার্টিতে যোগ দেন প্রখ্যাত চিকিৎসক ডাঃ মঞ্জুর এ খোদা। এসময় তাকে স্বাগত জানিয়ে বক্তৃতা করেন জাতীয় পার্টি চেয়ারম্যান।

    এসময় জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের আরো বলেন, কেউ কেউ “উন্নয়নের গণতন্ত্র” নামে গণতন্ত্রের অপব্যাখ্যা দিতে চায়। তাদের বক্তব্য, আগে উন্নয়ন পরে গণতন্ত্র। আসলে, উন্নয়নের গণতন্ত্র নামে কোন কিছুই নেই। উন্নয়নের গণতন্ত্র নামে জাতির সাথে প্রতারণা চলছে।

    এসময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এডভোকেট মোঃ রেজাউল ইসলাম ভূঁইয়া, মোস্তফা আল মাহমুদ, দফতর সম্পাদক-২ এম এ রাজ্জাক খান, জাতীয় ছাত্র সমাজ-এর শাহ ইমরান রিপন, মারুফ আহমেদ প্রিন্স, মোঃ সৌরভ।




    সাতদিনের সেরা খবর

    রাজনীতি - এর আরো খবর