শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • যশোরের ব্যাংদা সীমান্ত থেকে সাড়ে ১২ কেজি স্বর্ণের বারসহ পাচারকারী আটক

    বেনাপোল প্রতিনিধি

    ১৯ অক্টোবর, ২০২২ ০৫:১৩ অপরাহ্ন

    যশোরের ব্যাংদা সীমান্ত থেকে সাড়ে ১২ কেজি স্বর্ণের বারসহ পাচারকারী আটক

    ভারতে পাচারের সময় যশোরের ঝিকরগাছা উপজেলার ব্যাংদা সীমান্ত এলাকা থেকে ১২ কেজি ৫০০ গ্রাম ওজনের ১০৬ পিচ স্বর্ণের বারসহ সাজু আহম্মেদ (২০) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

    মঙ্গলবার (১৮ অক্টোবর) দুপুরে ব্যাংদা সীমান্ত এলাকার একটি মাঠ থেকে স্বর্ণের চালানটি আটক করা হয়। আটক সাজু আহম্মেদ যশোরের চৌগাছা উপজেলার কাবিলপুর গ্রামের মৃত আব্দুল সালামের ছেলে।

    বিজিবি জানায়, যশোরের ঝিকরগাছা ব্যাংদা সীমান্ত দিয়ে বড় ধরনের একটি স্বর্ণের চালান পাচার হয়ে ভারতে যাবে এমন ধরনের গোপন সংবাদ পেয়ে ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের কমান্ডিং অফিসারের সরাসরি তত্ত¡াবধানে বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালিয়ে সাজু আহম্মেদকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে শরীরে বিশেষ কায়দায় ফিটিং অবস্থায় ১০৬টি স্বর্ণের বার জব্দ করা হয়। যার ওজন ১২ কেজি ৫০০ গ্রাম। আটক স্বর্ণের মূল্য ১০ কোটি টাকা বলে বিজিবি জানায়।

    যশোর ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী স্বর্ণ আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, স্বর্ণ পাচার রোধকল্পে সীমান্ত এলাকায় টহল কার্যক্রম জোরদার করা হয়েছে এবং এ ধরনের কার্যক্রম আরও বৃদ্ধি করা হবে। স্বর্ণের চোরাচালান শূন্যের কোঠায় নামিয়ে আনার সর্বাত্মক প্রচেষ্টা সর্বদা অব্যাহত থাকবে। এ ঘটনায় ঝিকরগাছা থানায় মামলার প্রস্তুতি চলছেবল তিন জানান।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১৯ অক্টোবর, ২০২২ ০৫:১৩ অপরাহ্ন