শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • বিআরটিসির ছাদখোলা বাসে পথশিশুদের পদ্মা সেতু ভ্রমণ

    নিজস্ব প্রতিবেদক

    ১৯ অক্টোবর, ২০২২ ০৮:১৬ পূর্বাহ্ন

     বিআরটিসির ছাদখোলা বাসে পথশিশুদের পদ্মা সেতু ভ্রমণ

    বিআরটিসির ছাদখোলা বাসে ৪০জন পথশিশু স্বপ্নের পদ্মা সেতু ভ্রমণ করেছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এই ব্যতিক্রমী উদ্যোগের আয়োজন করে।

    মঙ্গলবার সকালে মতিঝিল বিআরটিসির বাস ডিপোতে প্রধান অতিথি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব নীলিমা আখতারের উপস্থিতিতে এ ভ্রমণ কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের চেয়ারম্যান মো. তাজুল ইসলাম।

    এরআগে শেখ রাসেল দিবস উপলক্ষে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরীর নেতৃত্বে বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ বিভাগে স্থাপিত শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ উপলক্ষে আজ সন্ধ্যায় তেজগাঁওস্থ সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  

    সুবিধাবঞ্চিত ৪০জন শিশুকে নিয়ে সকাল ১০টায় মতিঝিলস্থ বিআরটিসির বাস ডিপো থেকে ভ্রমণ কর্মসূচি শুরু হয়। পদ্মা সেতুর জাজিরা প্রান্ত হয়ে শিশুরা পরবর্তীতে জাতীয় সংসদ ভবন এলাকা পরিভ্রমণ করে।

     




    সাতদিনের সেরা খবর

    বিনোদন - এর আরো খবর

    বাংলার আদি নববর্ষের খোঁজ শীর্ষক সেমিনার

    বাংলার আদি নববর্ষের খোঁজ শীর্ষক সেমিনার

    ১৯ অক্টোবর, ২০২২ ০৮:১৬ পূর্বাহ্ন

    ব্যান্ড তারকা শাফিন আহমেদের মৃত্যু

    ব্যান্ড তারকা শাফিন আহমেদের মৃত্যু

    ১৯ অক্টোবর, ২০২২ ০৮:১৬ পূর্বাহ্ন