শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • মঠবাড়িয়ায় আইসসহ বিপুল মাদক উদ্ধার, এক পরিবারের চারজন আটক

    পিরোজপুর প্রতিনিধি

    ১৯ অক্টোবর, ২০২২ ০৬:৫৬ পূর্বাহ্ন

    মঠবাড়িয়ায় আইসসহ বিপুল মাদক উদ্ধার, এক পরিবারের চারজন আটক

    পিরোজপুরের মঠবাড়িয়ায় ইয়াবা, আইসসহ গ্রেপ্তার একই পরিবারের সদস্যরা প্রত্যেকে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে দাবি পুলিশের।

    পিরোজপুরের মঠবাড়িয়া পৌরসভার দক্ষিণ মিঠাখালী মহল্লার একটি বাড়ি থেকে ক্রিস্টাল মেথ বা আইস, ইয়াবা ও গাঁজার একটি চালান জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় একই পরিবারের চারজনসহ পাঁচজনকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। মঙ্গলবার রাতে মঠবাড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইব্রাহিম সাংবাদিকদের এসব তথ্য জানান।

    আটক ব্যক্তিরা হলেন, মঠবাড়িয়া পৌরসভার দক্ষিণ মিঠাখালী মহল্লার রতন হাওলাদার ,তাঁর স্ত্রী নূরজাহান বেগম ,ছেলে আবুল বাশার , মেয়ে আসমা আক্তার ও উপজেলার আঙ্গুলকাটা গ্রামের ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক মাহাবুব হাওলাদার ।

    অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কেল) মো. ইব্রাহিম বলেন, মঙ্গলবার বেলা ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাঁরা জানতে পারেন মাদকের একটি চালান নিয়ে আসমা আক্তার মঠবাড়িয়ায় আসছেন। এ সময় আধুনিক প্রযুক্তি ব্যবহার করে দেখা যায় আসমা বরগুনায় আছেন। আটক আসামিরা মাদক নিয়ে মঠবাড়িয়া পৌরসভার দক্ষিণ বন্দর মহল্লার স্লুইসগেট এলাকায় রতন হাওলাদারের বাড়িতে পৌঁছানোর পর ওই বাড়িতে অভিযান চালায় পুলিশ। সন্ধ্যা থেকে রাত আটটা পর্যন্ত অভিযান চালিয়ে ১২ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ২ হাজার ৫০০টি ইয়াবা বড়ি ও সাড়ে চার কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিমাপের ইলেকট্রিক নিক্তি ও নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার করা হয়।


    অতিরিক্ত পুলিশ সুপার মো. ইব্রাহিম বলেন, গ্রেপ্তার পরিবারের সদস্যরা প্রত্যেকে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এ ঘটনায় স্থানীয় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১৯ অক্টোবর, ২০২২ ০৬:৫৬ পূর্বাহ্ন