শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • বেনাপোলে বিদেশি পিস্তল গুলিসহ অস্ত্র ব্যবসায়ী আটক

    বেনাপোল প্রতিনিধি

    ১৮ অক্টোবর, ২০২২ ০৮:৩২ পূর্বাহ্ন

    বেনাপোলে বিদেশি পিস্তল গুলিসহ অস্ত্র ব্যবসায়ী আটক

    যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্ত এলাকা থেকে একটি বিদেশি নাইন এম এম পিস্তল, চার রাউন্ড গুলি এবং একটি ম্যাগজিনসহ জহিরুল বিশ্বাস (৩০) নামে একজন অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
    রোববার (১৬ অক্টোবর) গভীর রাতে অস্ত্রসহ তাকে আটক করা হয়। আটক জহিরুল ওই গ্রামের মৃত হাসান আলী বিশ্বাসের ছেলে।

    বিজিবি জানায়, গোপন সূত্রে তারা জানতে পারে বেনাপোল পোর্ট থানার সীমান্তবর্তী পুটখালী গ্রামের কামারবাড়ী মোড়ে এক ব্যক্তি অবৈধ অস্ত্র নিয়ে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে পুটখালি ক্যাম্পের একদল বিজিবি সদস্য অভিযান চালালে সন্দেহভাজন এক ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করে। এসময় তাকে আটক করে দেহ তল্লাশি করলে কোমরে লুকানো অবস্থায় একটি বিদেশি নাইন এম এম পিস্তল, চার রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়।

    খুলনা ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ তানভীর রহমান (পিএসসি, ইঞ্জিনিয়ার্স) অস্ত্রসহ একজন আসামী আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটক আসামীকে একটি নাইম এম এম পিস্তল, চার রাউন্ড গুলি ও একটি ম্যাগজিনসহ অস্ত্র আইনে মামলা দিয়ে আজ সোমবার সকালে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। আটক ব্যক্তি একজন অবৈধ অস্ত্র ব্যবসায়ী বলে তিনি জানান।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১৮ অক্টোবর, ২০২২ ০৮:৩২ পূর্বাহ্ন