শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • জেলা পরিষদ নির্বাচন: ৩৪ জেলার ৯টিতে আ. লীগের পরাজয়

    নিজস্ব প্রতিবেদক

    ১৮ অক্টোবর, ২০২২ ০৭:৩৪ পূর্বাহ্ন

    জেলা পরিষদ নির্বাচন: ৩৪ জেলার ৯টিতে আ. লীগের পরাজয়

    বিছিন্ন কিছু অপ্রীতিকর ঘটনার মধ্য দিয়ে সোমবার সারাদেশে জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে বিএনপিসহ বেশির ভাগ বিরোধী দলের অংশগ্রহণ ছিল না। বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগেই আওয়ামী লীগ সমর্থিত ২৫ জন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। বাকি ৩৪ জেলায় একতরফা নির্বাচনেও ৯ জেলায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা হেরেছেন। চাঁদপুরে কাউকে সমর্থন দেয়নি আওয়ামী লীগ।

    ওই সব জেলায় বিজয়ীদের মধ্যে ছয়জন বিদ্রোহী, একজন জাতীয় পার্টির (জাপা) ও তিনজন স্বতন্ত্র প্রার্থী। বিদ্রোহীরা সবাই আওয়ামী লীগের নেতা। তাঁরা কোনো না কোনো মন্ত্রী-সংসদ সদস্যের সমর্থিত প্রার্থী ছিলেন।

    গতকাল সোমবার দেশের ৫৭ জেলা পরিষদে নির্বাচন হয়। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া চেয়ারম্যানদের জেলাগুলোতে (২৫) সদস্য পদগুলোতে নির্বাচন হয়। এবার সব মিলিয়ে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান হয়েছেন ৪৯ জন। আওয়ামী লীগের বাইরে দিনাজপুরে জাতীয় পার্টির নেতা দেলওয়ার হোসেন নির্বাচিত হন। ঝিনাইদহে হারুন অর রশিদ এবং পঞ্চগড়ে আওয়ামী লীগ ঘরানার ব্যবসায়ী জেলা চেম্বারের সভাপতি আব্দুল হান্নান শেখ স্বতন্ত্র নির্বাচন করে বিজয়ী হয়েছেন।

    বেশির ভাগ জেলায় আওয়ামী লীগের দলীয় সমর্থিত প্রার্থীর বাইরেও দলের নেতারা বিদ্রোহী প্রার্থী হয়েছেন। ফলে নির্বাচনে আওয়ামী লীগ নেতাদের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হয়েছে।    

    নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয়ভাবে বেশ কিছু জেলায় দ্বন্দ্ব-কোন্দল প্রকাশ্যে দেখা দেয়। ভোটের ফলাফলেও তার প্রমাণ মিলেছে। স্থানীয় প্রভাব ধরে রাখতে বিদ্রোহী প্রার্থী হয়েছেন অনেকে, জয়ী হয়েছেন বেশ কয়েকজন।

    আওয়ামী লীগ নেতারা জানিয়েছেন, অনেক জেলায় বিএনপি-জামায়াতের প্রতিনিধিরা আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীকে বিজয়ী করতে কাজ করেছেন। স্থানীয় নির্বাচনে বিএনপি দলীয়ভাবে অংশ না নিলেও তাদের অনেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে বিজয়ী হয়েছেন। আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীকে হারাতে তাঁরা ভূমিকা রেখেছেন।

    ভোট দেখতে গিয়ে কুমিল্লায় যুবকের মৃত্যু : কুমিল্লার জেলা পরিষদ নির্বাচনে ভোট দেখতে গিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল সকালে জেলার বুড়িচং উপজেলা পরিষদের সামনে তাঁর মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলার ময়নামতী ইউপি চেয়ারম্যান লালন হায়দার। মৃত রাশেদুল ইসলাম (৩৫) উপজেলার সিন্ধুরিয়াপাড়া গ্রামের আবদুল জলিলের ছেলে।

    এই নির্বাচনে ভোটার ছিলেন ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশনের নির্বাচিত প্রতিনিধিরা। তাঁদের ভোটে জেলা পরিষদের একজন চেয়ারম্যান, ১৫ জন সাধারণ সদস্য ও পাঁচজন সংরক্ষিত নারী সদস্য নির্বাচিত হয়েছেন।

    দেশে দ্বিতীয়বাবের মতো জেলা পরিষদের নির্বাচনে ভোট নেওয়া হয় ইভিএমে। নির্বাচন কমিশন ঢাকা থেকে সিসিটিভির মাধ্যমে পরিস্থিতি পর্যবেক্ষণ করে।

    ভোটে চেয়ারম্যান হলেন যাঁরা : শাহাদাত হোসেন (ফরিদপুর-বিদ্রোহী), শফিকুল মোরশেদ আরজু (রাজবাড়ী), মনির হোসেন ভূঁইয়া (নরসিংদী-বিদ্রোহী), শেখ হারুনুর রশীদ (খুলনা), গোলাম মহিউদ্দীন (মানিকগঞ্জ), আবু বকর সিদ্দিক (গাইবান্ধা), আব্দুল হান্নান শেখ (পঞ্চগড়-স্বতন্ত্র), সাইফুজ্জামান পিকুল (যশোর), ইউসুফ পাঠান (ময়মনসিংহ), অসিত কুমার সরকার (নেত্রকোনা), সুবাস চন্দ্র বোস (নড়াইল), মকবুল হোসেন (বগুড়া), হুমায়ুন কবির (শেরপুর-বিদ্রোহী), নজরুল ইসলাম (সাতক্ষীরা), সাজেদুর রহমান (নাটোর), মোতাহার হোসেন (গাজীপুর), খাজা সামছুল আলম (জয়পুরহাট), মাহফুজুর রহমান মনজু (চুয়াডাঙ্গা), জিল্লুর রহমান (কিশোরগঞ্জ), হাফিজুর রহমান (পটুয়াখালী-বিদ্রোহী), নুরুল হুদা মুকুট (সুনামগঞ্জ-বিদ্রোহী), আব্দুস সালাম (মেহেরপুর), আল মামুন সরকার (ব্রাহ্মণবাড়িয়া), মোছাদ্দেক হোসেন বাবলু (রংপুর-বিদ্রোহী), মমতাজুল হক (নীলফামারী), মুশফিক হোসেন চৌধুরী (হবিগঞ্জ), ওচমান গণি পাটওয়ারী (চাঁদপুর-উন্মুক্ত), হারুন অর রশীদ (ঝিনাইদহ-স্বতন্ত্র), শাহিনুল হক মার্শাল (কক্সবাজার-বিদ্রোহী), দেলওয়ার হোসেন (দিনাজপুর-জাতীয় পার্টি), পেয়ারুল ইমলাম (চট্টগ্রাম), পঙ্কজ কুমার কুণ্ডু (মাগুরা), সদর উদ্দিন (কুষ্টিয়া), মীর ইকবাল (রাজশাহী)।

    ইসি সূত্রে জানা যায়, এবারে জেলা পরিষদ নির্বাচনে ২৫ জেলায় চেয়ারম্যান পদ ছাড়াও নারীদের জন্য সংরক্ষিত পদে ১৯ জন এবং সাধারণ সদস্য পদে ৬৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তিন পার্বত্য জেলা বাদে দেশের ৬১টি জেলা পরিষদে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছিল। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ ও নোয়াখালী জেলা পরিষদ নির্বাচন আদালতের নির্দেশে স্থগিত রয়েছে। ভোলা ও ফেনী জেলা পরিষদের সব পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় এই দুই জেলায় ভোটের প্রয়োজন হয়নি।

    যেসব জেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান : কুমিল্লা, কুড়িগ্রাম, গোপালগঞ্জ, জামালপুর, ঝালকাঠি, টাঙ্গাইল, ঠাকুরগাঁও, ঢাকা, নওগাঁ, নারায়ণগঞ্জ, পাবনা, পিরোজপুর, ফেনী, বরগুনা, বরিশাল, বাগেরহাট, ভোলা, মাদারীপুর, মুন্সীগঞ্জ, মৌলভীবাজার, লক্ষ্মীপুর, লালমনিরহাট, শরীয়তপুর, সিরাজগঞ্জ ও সিলেট।

     




    সাতদিনের সেরা খবর

    রাজনীতি - এর আরো খবর