শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পিরোজপুরে জেলা পরিষদ নির্বাচনে রোজিনা বেগম বিপুল ভোটে বিজয়ী

    ১৮ অক্টোবর, ২০২২ ১২:০৫ পূর্বাহ্ন

    পিরোজপুরে জেলা পরিষদ নির্বাচনে রোজিনা বেগম বিপুল ভোটে বিজয়ী

    জেলা পরিষদ নির্বাচনে সংরক্ষিত ২নং আসনে কাউখালী-ইন্দুরকানী-পিরোজপুর ফুটবল মার্কা নিয়ে রোজিনা বেগম বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। সোমবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পিরোজপুরের ৭টি উপজেলায় একযোগে শুরু হওয়া জেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহন দুপুর ২ টায় শেষ হয়। ২নং ওয়ার্ড (পিরোজপুর সদর, ইন্দুরকানী ও কাউখালী) রোজিনা বেগম-১৫২ ভোট পেয়ে নির্বাচিত হন।

    গত জেলা পরিষদ নির্বাচনেও রোজিনা বেগম সংরক্ষিত ২নং আসনে বিপুল ভোটে বিজয়ী হয়েছিলেন। রোজিনা বেগম কদমতলা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বারবার নির্বাচিত ইউপি সদস্য মো: জাহাঙ্গীর আলম এর স্ত্রী।

    পিরোজপুরে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সালমা রহমান বিজয়ী হওয়ায় শুধুমাত্র সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ১ নং ওয়ার্ড (নাজিরপুর উপজেলায়) সাধারণ সদস্য পদে সুলতান মাহমুদ ৪৮ ভোট পেয়ে নির্বাচিত হন। ২নং ওয়ার্ড (নেছারাবাদ) উপজেলায়  সাধারণ সদস্য পদে জাকারিয়া খান স্বপন ১১৫। ৩ নং ওয়ার্ড (পিরোজপুর সদর) মোঃ ওসমান সিকদার পেয়েছেন-৫৩। ৪নং- (ইন্দুরকানী) মোঃ মনিরুজ্জামান হাওলাদার- ৪। ৫নং- ওয়ার্ড (কাউখালী) মোঃ মহিদুল ইসলাম-৩৬। ৬নং (ভান্ডারিয়া) মোঃ লিযাকত হোসেন তালুকদার-৭১। ৭নং- (মঠবাড়িয়া) আজীম উল হক- ৭৭। এছাড়াও সংরক্ষিত নারী আসন-০১ (নাজিরপুর-নেছারাবাদ) জেসমিন আক্তার ময়না-১৩৪ ভোট পেয়ে নির্বাচিত হয়। ৩নং ওয়ার্ড- (ভান্ডারিয়া-মঠবাড়িয়া) রোকেয়া বেগম- ১৬৭ ভোট পেয়ে নির্বাচিত হন।  

    ৩৬ জন প্রার্থীর বিপরীতে মোট ৭৪৭ জন ভোটার তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচন করছে।  এদিকে নির্বাচন সুষ্ঠ ও সুন্দর ভাবে অনুষ্ঠিত করার জন্য আইন-শৃঙ্খলা বাহিনী চার স্থরের নিরাপত্তা ব্যবস্থা প্রস্তুত ছিল।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১৮ অক্টোবর, ২০২২ ১২:০৫ পূর্বাহ্ন