শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শিবগঞ্জে কনফিডেন্স এনজিও'র পরিচালকের পিতার সাথে গ্রাহকদের ধস্তাধস্তি

    শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

    ১৫ অক্টোবর, ২০২২ ০৯:৪৫ অপরাহ্ন

    শিবগঞ্জে কনফিডেন্স এনজিও'র পরিচালকের পিতার সাথে গ্রাহকদের ধস্তাধস্তি

    বেশ কিছু এনজিও শিবগঞ্জের মানুষের কোটি কোটি টাকা নিয়ে উধাও হওয়ার পর আবারও কনফিডেন্টস’র নামের এক এনজিও মালিক ডলার আলী কোটি টাকা নিয়ে উধাও হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের শিবনারায়নপুর দহাবাজারে এই এনজিও। এনজিও’র মালিক ডলার আলীর কোন সন্ধান এবং অর্থ না পেয়ে শনিবার সকাল ১০টার সময় অবৈধ কনফিডেন্টস নামের এনজিওর মালিক ডলার আলী পিতা আব্দুল হাকিম এর সাথে কানসাট শিবনগরস্থ বাড়িতে এ সমস্যার সমাধান চাইতে গেলে গ্রহকের উপর চড়াও হয় হাকিম ও তার লোকজন। এতে ধস্তাধস্তির ঘটনা ঘটে।

    গ্রাহকরা জানান, তিন মাস পূর্বে কনফিডেন্স কো-অপারেটিভ সোসাইটি লিঃ এনজিও’র মালিক ডলার আলী অসহায় গ্রাহকদের প্রায় কয়েক কোটি টাকা নিয়ে উধাও হয়েছে। গ্রাহকগণ তাদের সঞ্চয়কৃত টাকা ফেরতের দাবিতে এনজিও প্রধান কার্যালয়ে সমবেত হয়। পরে তারা সেখান থেকে তার বাবার কাছে এসে এনজিওর মালিক ডলার খোঁজ জানতে চায় বাবা হাকিমের কাছে। ভুক্তভোগী গ্রাহকেরা তাদের সঞ্চয়কৃত টাকা ফেরৎ চাইতে ডলারের পিতা আব্দুল হাকিম গ্রাহকদের সাথে চড়াও হয় এবং অসাদাচারণ করে। ইতিপূর্বে কয়েকজন গ্রাহককে মারধর করেছে আব্দুল হাকিম বলেও জানায় ভুক্তভোগীরা। কথা কাটাকাটির এক পর্যায়ে মহিলা গ্রাহকদের উপর চড়াও হলে ধস্তাধস্তির ঘটনা ঘটে। ভূক্তভোগীরা দ্রুত টাকা অর্থ ফেরতের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের কঠোর পদক্ষেপ কামনা করেছেন।

    এ ব্যাপারে শিবগঞ্জ উপজেলা নির্বাহি অফিসার আবুল হায়াত জানান, উপজেলার কনফিডেন্স নামের একটি এনজিওর গ্রাহকরা অভিযোগ দিয়েছে, তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১৫ অক্টোবর, ২০২২ ০৯:৪৫ অপরাহ্ন