শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • বেলুচিস্তানের সাবেক প্রধান বিচারপতি বন্দুক হামলায় নিহত

    জাগো কণ্ঠ ডেস্ক

    ১৫ অক্টোবর, ২০২২ ১২:৫৬ অপরাহ্ন

    বেলুচিস্তানের সাবেক প্রধান বিচারপতি বন্দুক হামলায় নিহত

    পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের হাইকোর্টের সাবেক প্রধান বিচারপতি মোহাম্মদ নূর মেসকানজাই বন্দুক হামলায় নিহত হয়েছেন। শুক্রবার (১৪ অক্টোবর) এ হামলার ঘটনা ঘটে। বাড়ির পাশের একটি মসজিদে এশার নামাজ পড়ার সময় মেসকানজাইকে গুলি করে হত্যা করা হয়।

    রাখশান বিভাগের ডিআইজি নাজির আহমেদ কুর্দ জানান, সাবেক প্রধান বিচারপতি নূর মেসকানজাই খারানের গাজাই এলাকায় তার বাসভবনের কাছের একটি মসজিদে এশার নামাজ পড়তে গিয়েছিলেন। সেখানেই দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে খারানের একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

    বন্দুক হামলায় নূর মেসকানজাইয়ের মুমতাজ নামে এক আত্মীয় আহত হয়েছেন। হামলার ঘটনার পরপরই পুলিশ ওই এলাকায় অভিযান শুরু করেছে। তবে এখনো কে বা কারা এ হামলা চালিয়েছে তা প্রাথমিক ভাবে নিশ্চিত হতে পারেনি দেশটির আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী।

    নূর মেসকানজাই ১৯৫৬ সালের ১ সেপ্টেম্বর বেলুচিস্তানের খারানে জন্মগ্রহণ করেন। ২০১৪ সালের ২৬ ডিসেম্বর বেলুচিস্তান হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পান তিনি। ২০১৮ সালের ৩১ আগস্ট অবসর গ্রহণ করেন নূর মেসকানজাই।

    পরে তিনি ফেডারেল শরীয়ত কোর্টের প্রধান বিচারপতি হিসাবে ২০২২ সাল পর্যন্ত নিয়োগ পান।

    প্রদেশটির গভর্নর ও মুখ্যমন্ত্রী উভয়েই তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। এদিকে, কোয়েটা বার অ্যাসোসিয়েশন তিন দিনের শোক ঘোষণা করেছে তার মৃত্যুতে। একই সঙ্গে আদালত বয়কটের ঘোষণাও দিয়েছে তারা।




    সাতদিনের সেরা খবর

    আন্তর্জাতিক - এর আরো খবর

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ১৫ অক্টোবর, ২০২২ ১২:৫৬ অপরাহ্ন

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    ১৫ অক্টোবর, ২০২২ ১২:৫৬ অপরাহ্ন