শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শিবগঞ্জে শিশুর মরদেহ উদ্ধারের ঘটনায় মামলা

    শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

    ১৫ অক্টোবর, ২০২২ ০৭:৩০ পূর্বাহ্ন

    শিবগঞ্জে শিশুর মরদেহ উদ্ধারের ঘটনায় মামলা

    শিবগঞ্জে নিখোঁজের তিনদিন পর হাসান মারফত (১১) নামে এক শিশুর মরদেহ উদ্ধারের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। নিহত শিশু উপজেলার চককীর্তি ইউনিয়নের পিরানটোলা গ্রামের মোহাম্মদ হোসেনের ছেলে। শুক্রবার বিকেলে নিহতের পিতা মোহাম্মদ হোসেন বাদি হয়ে অজ্ঞাতনামা আসামি করে শিবগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন।

    এর আগে বৃহস্পতিবার দুপুরে মোবারকপুর ইউনিয়নের গোয়াবাড়ি চাঁদপুর কল্যাণীজোলা আমবাগান থেকে গলিত মরদেহটি উদ্ধার করা হয়। গত ১০ অক্টোবর সকাল থেকে নিখোঁজ ছিল শিশু হাসান মারফত। নিখোঁজের ঘটনায় ইতিপূর্বে শিশুটির পরিবার শিবগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেছিল।
     
    শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে জানান, এসআই শিহাব উদ্দিনকে মামলার তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে। তবে প্রাথমিক ধারণা- কয়েকদিন আগে শিশুটিকে হত্যা করা হয়েছে। অপরাধী সনাক্তে পুলিশের পাশাপাশি গোয়েন্দা সদস্যরা মাঠে কাজ করছে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১৫ অক্টোবর, ২০২২ ০৭:৩০ পূর্বাহ্ন