শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শার্শা সীমান্তে ৫ কেজি স্বর্ণ ফেলে ইছামতি নদীতে ঝাপ পাচারকারীদের

    বেনাপোল প্রতিনিধি

    ১৫ অক্টোবর, ২০২২ ০৭:০৭ পূর্বাহ্ন

    শার্শা সীমান্তে ৫ কেজি স্বর্ণ ফেলে ইছামতি নদীতে ঝাপ পাচারকারীদের

    যশোরের শার্শা সীমান্ত এলাকা থেকে ৪৩টি স্বর্ণের বার (৫ কেজি ১৪ গ্রাম) উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। এসময় পাচারকারীরা স্বর্ণের বার ফেলে পাশের ইছামতি নদীতে ঝাপ দিয়ে পালিয়ে যায়।

    শুক্রবার (১৪ অক্টোবর) রাত ৯ টার সময় শার্শা উপজেলার অগ্রভুলোট সীমান্ত থেকে স্বর্ণের এ চালানটি আটক করা হয়।

    খুলনা ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ তানভীর রহমান (পিএসসি, ইঞ্জিনিয়ার্স) জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি শার্শার অগ্রভুলোট সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ স্বর্ণের চালান ভারতে পাচার হবে। এমন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ টহল দল উত্তর অগ্রভুলোট নামক স্থানে নদীর পাড়ে অবস্থান নেয়। কিছু সময় পর তিন জন ব্যক্তি টহল দলের নিকটবর্তী হলে বিজিবি টহল দল তাদেরকে সন্দেহজনকভাবে থামতে বললে তারা স্বর্ণের ব্যাগ ফেলে দৌড়ে ইছামতি নদীতে ঝাপ দেয়। এ সময় ব্যাগের ভিতর তল্লাশি করে ৫ কেজি ১৪ গ্রাম ওজনের মোট ৪৩ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য তিন কোটি ৪৯ লাখ ৫৯ হাজার ৫৩৪ টাকা। পলাতক পাচারকারীদের আটকের চেষ্টা চলছে। চোরাচালান প্রতিরোধে খুলনা ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়ন সর্বদা তৎপরতা রয়েছে বলে তিনি জানান।

    উল্লেখ্য, চলতি বছরে খুলনা ব্যাটালিয়নের দায়িত্বাধীন সীমান্ত এলাকা হতে ১৩টি অভিযানে ১৫ জন আসামীসহ ২৮ কেজি ৮৮৫ গ্রাম স্বর্ণ আটক করা হয়েছে। যার বাজার মূল্য ২০ কোটি ৭৩ লাখ ৬১ হাজার ৫৩৪ টাকা। এর মধ্যে আগস্ট মাসে ৪টি, সেপ্টেম্বর মাসে ৬টি ও চলতি অক্টোবর মাসে একটি স্বর্ণের চালান আটক করা হয়।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১৫ অক্টোবর, ২০২২ ০৭:০৭ পূর্বাহ্ন