শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ইরাবের বার্ষিক প্রকাশনার মোড়ক উন্মোচন করলেন শিক্ষামন্ত্রী

    নিজস্ব প্রতিবেদক

    ১২ অক্টোবর, ২০২২ ১০:৩০ অপরাহ্ন

    ইরাবের বার্ষিক প্রকাশনার মোড়ক উন্মোচন করলেন শিক্ষামন্ত্রী

    শিক্ষা বিষয়ক সাংবাদিকদের সংগঠন এডুকেশন রিপোর্টার্স এসোসিয়েশন, বাংলাদেশ (ইরাব) এর বার্ষিক প্রকাশনার মোড়ক উন্মোচন করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ইরাব কতৃক প্রকাশিত এই প্রকাশনার এবারের বিষয় ছিল চতুর্থ শিল্প বিপ্লব ও বাংলাদেশের উচ্চশিক্ষা।

    বুধবার (১২ অক্টোবর) দুপুরে সচিবালয়ে এক অনুষ্ঠানে প্রকাশনার মোড়ক উন্মোচন শেষে ডা.  দীপু মনি বলেন, তৃতীয় শ্রেণির বাচ্চাদের থেকে কোডিংয়ের বই শুরু হয়ে গেছে। এখন থেকে বাচ্চারা খেলতে খেলতে শিখবে। রোবোটিক্সের উপরে, আইওটির উপরে বাচ্চারা শিখবে। সেটা আসলেই কত ভালো কাজ করবে, তা বুঝতে আমি আমার এলাকার তিনটি প্রতিষ্ঠান দিয়ে পাইলটিং শুরু করেছি। সেটা শেষ হোক, তারপর দেখে বুঝে পরিকল্পনা গ্রহণ করবো।  

    শিক্ষা মন্ত্রী বলেন, নতুন এমপিওর আপিলের ফলাফল শিগগিরই প্রকাশ করা হবে। এর কার্যক্রম শেষ হয়েছে।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইরাব সভাপতি মীর মোহাম্মদ জসীম ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ফারুক হোসাইন। প্রকাশনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইরাবের উপদেষ্টা সাব্বির নেওয়াজ, নিজামুল হক ও শরীফুল আলম সুমন। অনুষ্ঠানে ইরাবের সিনিয়র সদস্য ও বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) এর সাধারণ সম্পাদক মাসউদুল হক উপস্থিত ছিলেন।

    এছাড়াও উপস্থিত ছিলেন ইরাব সহ-সভাপতি এম এইচ রবিন , যুগ্ম সাধারন সম্পাদক সোলাইমান সালমান, দফতর ও প্রচার সম্পাদক আসিফ কাজল প্রমুখ।




    সাতদিনের সেরা খবর

    শিক্ষা - এর আরো খবর

    একনিষ্ঠ আওয়ামী লীগার এখন বুটেক্সের ভিসি

    একনিষ্ঠ আওয়ামী লীগার এখন বুটেক্সের ভিসি

    ১২ অক্টোবর, ২০২২ ১০:৩০ অপরাহ্ন

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    ১২ অক্টোবর, ২০২২ ১০:৩০ অপরাহ্ন

    এইচএসসি ও সমমানে কমেছে পাস বেড়েছে জিপিএ-৫

    এইচএসসি ও সমমানে কমেছে পাস বেড়েছে জিপিএ-৫

    ১২ অক্টোবর, ২০২২ ১০:৩০ অপরাহ্ন