শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • নাইজেরিয়ায় নৌকাডুবিতে নিহত ৭৬

    জাগো কণ্ঠ ডেস্ক

    ১০ অক্টোবর, ২০২২ ০৮:১৪ পূর্বাহ্ন

    নাইজেরিয়ায় নৌকাডুবিতে নিহত ৭৬

    নাইজেরিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্য আনাম্ব্রায় একটি নৌকাডুবে কমপক্ষে ৭৬ জন নিহত হয়েছেন। শুক্রবার (০৯ অক্টোবর) রাজ্যের ওগবারু এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  

    প্রতিবেদনে বলা হয়, নৌকাটিতে ৮০ জন যাত্রী ছিলেন। নিহতদের মধ্যে বেশিরভাগই শিশু ও নারী। নিহতেরা বন্যায় ক্ষতিগ্রস্ত ছিলেন। তারা নিরাপদ স্থানে পৌঁছানোর চেষ্টা করছিলেন ।  

    নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। পাশাপাশি তিনি দেশটির নৌ পরিবহন ব্যবস্থার নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনারও নির্দেশ দিয়েছেন।  

    স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, নৌকাটি ওগবাকুবার এনকোও বাজারে যাচ্ছিল। কয়েকজন কর্মকর্তা জানিয়েছেন, ডুবে যাওয়ার আগে নৌকাটির ইঞ্জিনে ত্রুটি দেখা দেয়। পরে এটি একটি সেতুর সঙ্গে ধাক্কা খায়।  

    নাইজেরিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থার সমন্বয়ক থিকম্যান তানিমু এএফপিকে বলেন, দুর্ঘটনাস্থলে পানিরস্তর অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এর ফলে  উদ্ধার অভিযান ব্যহত হচ্ছে।  

    আনাম্ব্রার গভর্নর চার্লস সোলুডো নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। নৌকাডুবির ঘটনা নাইজেরিয়াতে প্রায়ই ঘটে। ওভারলোডিং ও দুর্বল নিরাপত্তা ব্যবস্থার জন্যই এ দুর্ঘটনাগুলো ঘটে।  

     




    সাতদিনের সেরা খবর

    আন্তর্জাতিক - এর আরো খবর

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ১০ অক্টোবর, ২০২২ ০৮:১৪ পূর্বাহ্ন

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    ১০ অক্টোবর, ২০২২ ০৮:১৪ পূর্বাহ্ন

    ঢাকা-মস্কো আরো জোরদার সম্পর্ক গড়ে তোলার আশাবাদ

    ঢাকা-মস্কো আরো জোরদার সম্পর্ক গড়ে তোলার আশাবাদ

    ১০ অক্টোবর, ২০২২ ০৮:১৪ পূর্বাহ্ন