শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • নেসারাবাদে মোবাইল গেম খেলাকে কেন্দ্র করে যুবককে ছুরিকাঘাত, গ্রেফতার ২

    পিরোজপুর প্রতিনিধি

    ১০ অক্টোবর, ২০২২ ০৭:৫০ পূর্বাহ্ন

    নেসারাবাদে মোবাইল গেম খেলাকে কেন্দ্র করে যুবককে ছুরিকাঘাত, গ্রেফতার ২

    পিরোজপুরের নেছারাবাদে মোবাইল গেম খেলার পাওনা টাকা না পেয়ে মোবাইল আটকিয়ে রাখার অভিযোগে সাইফুল (২০) নামে এক যুবককে বুকে ছুরিকাঘাত করে গুরুতর জখম করেছে ছাব্বির (২০) নামে আরেক যুবক। শনিবার রাতে পৌরশহরের ৪ নম্বর ওয়ার্ডের ঘরামীবাড়ী এলাকার অটো স্ট্যান্ডে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ছাব্বির আহত সাইফুলের প্রতিবেশী।

    প্রত্যক্ষদর্শীরা জানায়, সাইফুল অটোস্ট্যান্ডের একটি দোকানের পাশে বসা ছিল। এমন সময় ছাব্বির এবং রিয়াদ নামে দুই যুবক এসে মোবাইল আটকিয়ে রাখা নিয়ে সাইফুলের সঙ্গে তর্কে জড়ায়। এ সময় ছাব্বির ধারালো ছুরি বের করে সাইফুলের বুকের বাম পাশে বসিয়ে দিয়ে ছাব্বির রিয়াদ দৌড়ে পালিয়ে যায়। ছাব্বির একই এলাকার স্বরূপকাঠি পৌর শহরের ৪নং ওয়ার্ডের সিদ্দিকুর রহমানের ছেলে। গুরতর আহত সাইফুলকে দ্রুত নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক অবস্থা গুরতর দেখে তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে তার অবস্থার আরো অবনতি ঘটলে রাতেই তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।

    নেছারাবাদ কাউখালি থানার সিনিয়র সহকারী পুলিশ সুপার রিয়াজ হোসেন জানান, অভিযুক্ত দুজনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা প্রক্রিয়াধীন।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১০ অক্টোবর, ২০২২ ০৭:৫০ পূর্বাহ্ন