শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • প্রবারণা পূর্ণিমা ঘিরে চট্টগ্রামে ফানুস উৎসব

    নিজস্ব প্রতিবেদক

    ৯ অক্টোবর, ২০২২ ০৭:৩৫ অপরাহ্ন

    প্রবারণা পূর্ণিমা ঘিরে চট্টগ্রামে ফানুস উৎসব

    নানা আনুষ্ঠানিকতা আর উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে রোবাবর চট্টগ্রামে পালিত হয়েছে প্রবারণা পূর্ণিমা। এ উপলক্ষে সন্ধ্যায় নগরের নন্দনকাননের বৌদ্ধ মন্দিরে ফানুস ওড়ানো হয়। এর আলোয় রাঙা হয়ে ওঠে সেখানকার আকাশ।


    রোববার ( ৯ অক্টোবর) সকাল থেকেই দিনভর পূজা, পঞ্চশীল, অষ্টশীল, ভিক্ষুসংঘের পিণ্ডদানসহ নানা ধর্মীয় অনুষ্ঠানে মুখর ছিল চট্টগ্রামের বৌদ্ধ মন্দিরগুলো। প্রবারণা পূর্ণিমা ঘিরে মন্দিরের চারপাশে বসেছে বিভিন্ন সামগ্রীর মেলা। শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠান সম্পন্ন করতে প্রতিটি বৌদ্ধ বিহারে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।

     
    নগরের কাতালগঞ্জের নবপণ্ডিত বিহার, পাথরঘাটা জেতবন শান্তিকুঞ্জ বিহার, ইপিজেড সার্বজনীন বৌদ্ধবিহার ও মৈত্রী বনবিহার, চান্দগাঁও সার্বজনীন বৌদ্ধবিহার, মোগলটুলী শাক্যমুণি বৌদ্ধবিহার, বন্দর বৌদ্ধবিহারসহ প্রায় প্রতিটি বৌদ্ধ বিহারে প্রবারণা পূর্ণিমা উপলক্ষে সকাল থেকেই নানা আয়োজন করা হয়।


    সম্মিলিত প্রবারণা পূর্ণিমা উদযাপন পরিষদের সমন্বয়ক মিথুন রশ্মি বড়ুয়া বলেন, শান্তিপূর্ণভাবে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে প্রবারণা পূর্ণিমা উদযাপন করছি। প্রবরণা পূর্ণিমা উদযাপন উপলক্ষে ফানুস উড়িয়েছি। ২০১৭ সাল থেকে আমরা ফানুস উড়িয়ে আসছি।




    সাতদিনের সেরা খবর

    বিনোদন - এর আরো খবর

    বাংলার আদি নববর্ষের খোঁজ শীর্ষক সেমিনার

    বাংলার আদি নববর্ষের খোঁজ শীর্ষক সেমিনার

    ৯ অক্টোবর, ২০২২ ০৭:৩৫ অপরাহ্ন

    ব্যান্ড তারকা শাফিন আহমেদের মৃত্যু

    ব্যান্ড তারকা শাফিন আহমেদের মৃত্যু

    ৯ অক্টোবর, ২০২২ ০৭:৩৫ অপরাহ্ন