গ্রিস উপকূলে নৌকাডুবে ১৫ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

জাগো কণ্ঠ ডেস্ক

৬ অক্টোবর, ২০২২ ১০:৫৩ পূর্বাহ্ন

 গ্রিস উপকূলে নৌকাডুবে ১৫ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু
ফাইল ছবি।

গ্রিসের উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী একটি নৌকা ডুবে গেছে। এতে অন্তত ১৫ জনের প্রাণহানি হয়েছে বলে জানা গেছে। এদিকে নিখোঁজদের সন্ধানে উদ্ধার কার্যক্রম চলছে। বৃহস্পতিবার (৬ অক্টোবর) কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে এ তথ্য জানা গেছে।


কোস্টগার্ড জানিয়েছে, লেসবসের পূর্বাঞ্চলীয় দ্বীপের কাছে প্রায় ৪০ জনকে বহনকারী একটি নৌকা ডুবে যাওয়ার পর ১৫ মরদেহ উদ্ধার করা হয়েছে। এ সময় জীবিত উদ্ধার করা হয় পাঁচজনকে।

নৌকাটি লেসবসের পূর্ব দিকের সাগরে ডুবেছে। গ্রিসের এ দ্বীপটির অবস্থান তুরস্কের উপকূলের খুব কাছে।

সাগরের ওই এলাকায় প্রবল বেগে বাতাস বইতে থাকায় উদ্ধারকাজে বিঘ্ন ঘটছে। গ্রিসের কোস্টগার্ডের একটি জাহাজ ও বিমানবাহিনীর একটি হেলিকপ্টার তল্লাশি ও উদ্ধার অভিযানে যোগ দিয়েছে।

বুধবার (৫ অক্টোবর) গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ কিথিরার কাছে অভিবাসন প্রত্যাশীদের বহনকারী আরেকটি নৌকা প্রবল ঢেউয়ের তোড়ে পাথুরে এলাকায় ধাক্কা খেয়ে ডুবে যায়। গ্রিসের কর্তৃপক্ষ সেখান থেকে ৩০ অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করে।




সাতদিনের সেরা খবর

আন্তর্জাতিক - এর আরো খবর

বাংলাদেশি শহীদুল আলমের ভাগ্যে যা ঘটলো!

বাংলাদেশি শহীদুল আলমের ভাগ্যে যা ঘটলো!

৬ অক্টোবর, ২০২২ ১০:৫৩ পূর্বাহ্ন

দখলদার ইসরায়েলের সাথে যে ১৫৮ কোম্পানি জড়িত

দখলদার ইসরায়েলের সাথে যে ১৫৮ কোম্পানি জড়িত

৬ অক্টোবর, ২০২২ ১০:৫৩ পূর্বাহ্ন

মধ্যপ্রাচ্যে ইসরায়েলের পরবর্তী টার্গেট কে?

মধ্যপ্রাচ্যে ইসরায়েলের পরবর্তী টার্গেট কে?

৬ অক্টোবর, ২০২২ ১০:৫৩ পূর্বাহ্ন