শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের কমিটিতে পিরোজপুরের কামরুজ্জামান শুভ্র

    পিরোজপুর প্রতিনিধি

    ৫ অক্টোবর, ২০২২ ০৮:১২ অপরাহ্ন

    মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের কমিটিতে পিরোজপুরের কামরুজ্জামান শুভ্র

    বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দল কেন্দ্রিয় কমিটি সহ-সাংগঠনিক সম্পাদক হলেন পিরোজপুরের সন্তান গাজী কামরুজ্জামান শুভ্র। ১১১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটিতে রায়হান আল মাহামুদ রানাকে সভাপতি ও মো: ইব্রাহিম হোসেনকে সাধারণ সম্পাদক এবং গাজী কামরুজ্জামান শুভ্র’কে সহ-সাংগঠনিক সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়। এতে ২২ জন সহ সভাপতি ১৪ জন যুগ্ম সাধারণ সম্পাদক ৬ জন সহ সাধারণ সম্পাদক, ৯ জন সহ সাংগঠনিক, ২৩ জন সদস্য সহ মোট ১১১ জন বিশিষ্ট কমিটি ঘোষণা দেয়া হয়।

    নবগঠিত কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে স্থান পেয়েছেন পিরোজপুরের সন্তান গাজী কামরুজ্জামান শুভ্র। তিনি দির্ঘদিন ধরে পিরোজপুরে বিএনপির রাজনীতির সাথে জড়িত আছেন। পিরোজপুরের ছাত্রদল, যুবদল এবং জেলা বিএনপির রাজনীতির সাথে ওতপ্রোত ভাবেই জড়িত আছেন গাজী কামরুজ্জামান শুভ্র। তিনি একাত্তরের রনাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, সাবেক সংসদ সদস্য, জেলা বিএনপির সাবেক সভাপতি গাজী নুরুজ্জামান বাবুল এর একমাত্র পুত্র। তিনি জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু’র ভ্রাতুষ্পুত্র।

    নবগঠিত কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক গাজী কামরুজ্জামান শুভ্র বলেন, কেন্দ্রিয় বিএনপি তৃনমূলের মুক্তিযুদ্ধের প্রজন্ম দল এর নেতাকর্মীদের মূল্যায়ন করেছে। তিনি বিএনপি চেয়ারপাসন বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। আগামী দিনে যে কোন আন্দোলন সংগ্রামে জেলা বিএনপির পাশে থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে কোন নির্দেশনা বাস্তবায়নে কাজ করবেন তিনি বলে জানান। 




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর